এক্সপ্লোর

ডায়াবিটিসের সমস্যা? দারুচিনি খাচ্ছেন তো?

বিশ্বের একটা বড় জনসংখ্যা টাইপ ২ ডায়াবিটিসের শিকার। অর্থাৎ বহু মানুষ ধীরে ধীরে ডায়াবিটিসের খপ্পরে পড়তে চলেছেন।

কলকাতা: ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে দারুচিনির উপকারিতা প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, আপনি যদি ডায়াবিটিস দেখা দেওয়ার ঠিক আগের পর্যায়ে থাকেন, তবে দারুচিনি খেতে শুরু করুন। এভাবে বাঁচা সম্ভব ডায়াবিটিসের হাত থেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মেনে নিয়েছে, দারুচিনির উপকারিতা অনেক। রোজ কম করে দারুচিনি খেলে রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। যদি ডায়াবিটিস হওয়ার মত পরিস্থিতি হয়, তাহলেও দারুচিনি খান, উপকার পাবেন। জার্নাল অফ এন্ডোক্রিন সোসাইটিতে বেরিয়েছে এই তথ্য। বিশ্বের একটা বড় জনসংখ্যা টাইপ ২ ডায়াবিটিসের শিকার। অর্থাৎ বহু মানুষ ধীরে ধীরে ডায়াবিটিসের খপ্পরে পড়তে চলেছেন। এই সময় দারুচিনি খাওয়া শুরু করুন, উপকার পাবেনই। বস্টনের জোসলিন ডায়াবিটিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক গেলিয়োঁ রোমিও ও তাঁর দল এমন কয়েকজন স্বেচ্ছাসেবককে দারুচিনি খাইয়েছে যাঁরা দ্রুত ডায়াবিটিসের দিকে এগোচ্ছেন। ১২ সপ্তাহ এঁদের দারুচিনি সাপ্লিমেন্ট খাওয়ানো হয়েছে, দেখা গিয়েছে, এঁদের রক্তে সুগার লেভেল ধীরে ধীরে নেমে যাওয়া শুরু হয়েছে, দূর হয়েছে ডায়াবিটিস। ৫১ জন স্বেচ্ছাসেবককে দুটি দলে ভাগ করে হয়েছে এই দারুচিনি চিকিৎসা। একটি দলকে রোজ ৫০০ মিলিগ্রাম দারুচিনির ক্যাপসুল দিনে তিনবার দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ওষুধ। ১২ সপ্তাহ পর দেখা গিয়েছে, যাঁদের দারুচিনি দেওয়া হয়েছিল, তাঁদের ফাস্টিং গ্লুকোজ লেভেলের অস্বাভাবিকতা ঠিক হয়ে গিয়েছে। যদি শরীরে কার্বোহাইড্রেটের রিঅ্যাকশনে অস্বাভাবিকতা দেখা দেয়, তা ধরা হয় ডায়াবিটিসের প্রথম লক্ষণ হিসেবে। তাই দারুচিনি খান, নিশ্চয় সুস্থ থাকবেন।

সেরা শিরোনাম

Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Cyclone Akvan অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget