এক্সপ্লোর

CJI DY Chandrachud: বিবেকের ডাকে সাড়া দিয়েছেন, সংবিধান মেনে এগিয়েছেন, সমলিঙ্গের বিবাহে অবস্থানে অনড় CJI

Supreme Court: সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের ১৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংখ্যালঘুর আওতায় পড়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

নয়াদিল্লি: সমলিঙ্গের বিবাহের পক্ষে রায় দিয়েছেন তিনি। কিন্তু বাকিদের বিরোধিতায় তাতে সিলমোহর পড়েনি। সেই নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জানালেন, বিবেক এবং সংবিধানের কাছে দায়বদ্ধ তিনি। সেই নিরিখেই নিজের সিদ্ধান্ত জানান তিনি। ভোটাভুটিতে সংখ্যালঘুর দলে পড়লেও, নিজের অবস্থান থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই। (CJI DY Chandrachud)

সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের ১৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংখ্যালঘুর আওতায় পড়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বিবাহের সমান অধিকার সংক্রান্ত মামলাতেও সম্প্রতি সমলিঙ্গের বিবাহের পক্ষে সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু বাকি বিচারপতিরা তাঁর সঙ্গে একমত হননি। ফলে সমলিঙ্গের বিয়েতে সিলমোহর পড়েনি। গত কয়েক দিন ধরেই সেই নিয়ে চর্চা চলছে। (Supreme Court)

সোমবার ওাশিংটন ডিসি-র 'পার্সপেক্টিভস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস' শীর্ষক আলোচনা সভায় বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, "আমার বিশ্বাস, কখনও কখনও বিবেক এবং সংবিধানকে মাথায় রেখে ভোট দিতে হয়।  আমি যা বলেছি, সেই অবস্থানেই রয়েছি।" সমলিঙ্গের বিবাহ নিয়ে সাম্প্রতিক রায় নিয়েই এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: Parag Desai Demise: বার্ষিক আয় ২০০০ কোটি, পথকুকুরদের আক্রমণে মর্মান্তিক পরিণতি, প্রয়াত চা সংস্থার মালিক

প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, "পাঁচ বিচারপতির বেঞ্চ একটি বিষয়ে একমত হয়, তা হল, সমকামিতাকে অপরাধ মুক্ত করা এবং সমলিঙ্গের মানুষদের সমাজের সমান অধিকার প্রদান। এক্ষেত্রে অনেকটাই এগিয়েছি আমরা।  বিবাহের অধিকার আইনপ্রণয়নের আওতায় পড়ে, যা সংসদের এক্তিয়ারের অন্তর্ভুক্ত।"

সমলিঙ্গের বিবাহ নিয়ে সম্প্রতি সিদ্ধান্ত জানাতে গিয়ে শীর্ষ আদালত জানায়, সমলিঙ্গের যুগলদের বিবাহের অধিকার প্রদানের এক্তিয়ার আদালতের নেই। আদালত সিলমোহর দিলে আইনব্যবস্থায় হস্তক্ষেপ করা হয়। সমলিঙ্গের যুগলদের বিবাহের অধিকার এবং সন্তান দত্তক নেওয়ার অধিকার প্রদান নিয়ে মতবিভেদও দেখা দেয় বিচারপতিদের মধ্যে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি এসকে কউল সমলিঙ্গের বিবাহের পক্ষে ছিলেন। কিন্তু বাকি তিন বিচারপতি এর বিরুদ্ধে মত দেন। সেই সংক্রান্ত আইন তৈরির নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের নেই বলে জানান তাঁরা। 

ফলে সমলিঙ্গের বিবাহের অধিকারে সিলমোহর পড়েনি। তবে পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং সামাজিক সুযোগ সুবিধা থেকে যাতে তাঁরা বঞ্চিত না হন, সেই নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানায় আদালত।  সমলিঙ্গের বিবাহের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, "জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার জীবনের অধিকারের মধ্যেই পড়ে। কারও কারও ক্ষেত্রে জীবনসঙ্গী বেছে নেওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। জীবন এবং স্বাধীনতার অধিকারের মধ্যেই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার পড়ে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget