এক্সপ্লোর

Nagpur Clash: ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি, সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত নাগপুর, ইঁটবৃষ্টি-অগ্নিসংযোগ, বাদ গেল না কিছুই

Aurangzeb Tomb Row: সোমবার সেন্ট্রাল নাগপুরের মহলে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরঙ্গ দলের একটি মিছিলকে ঘিরে অশান্তির সূচনা ঘটে।

নাগপুর: সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত মহারাষ্ট্র। ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি, তাঁর কুশপুতুল পোড়ানোকে ঘিরেই অশান্তির সূচনা। পর পর গাড়িতে আগুন ধরানো থেকে ইঁট-পাথরবৃষ্টি, কিছুই বাদ রইল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। গোটা ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ এই মুহূর্তে। রাজ্যের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস শান্তির আবেদন জানিয়েছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। (Nagpur Clash)

ঘিরে অশান্তির সূচনা ঘটে। খুলদাবাদ থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে বলে দাবি জানিয়ে রাস্তায় নামে তারা। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি থেকে শুরু হয় মিছিল। পোড়ানো হয় ঔরঙ্গজেবের কুশপুতুলও। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ 'কোরান' পোড়ানো হয়েছে বলেও ছড়ায় গুজব। এর পরই পরিস্থিতি তেতে ওঠে। ( Aurangzeb Tomb Row)

বজরং দলের মোকাবিলায় রাস্তায় মানুষের ঢল নামে। দুই তরফে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে নেমে আক্রান্ত হয় পুলিশও। ইঁট-পাথর বৃষ্টিতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। পর পর গাড়িতে আগুন ধরানো হলে দমকলবাহিনী ছুটে আসে। কিন্তু দমকলেরও গাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কয়েক জন দমকল কর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর পর লাঠিচার্জ করা হয়। ভিড় ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। আহত পুলিশকর্মীদের অবস্থা তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে গোটা ঘটনায় থমথমে পরিবেশ মহল এলাকায়।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিঙ্গল বলেন, "একটি ছবি পোড়ানো হয়েছিল, যা অশান্তিতে ইন্ধন জোগায়। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছ তদন্ত। পরবর্তীতে সংঘর্ষ বেঁধে যায়। কিছু পুলিশকর্মী আহত হন। তবে আঘাত গুরুতর নয় কারও।" রাজ্যের মুখ্যমন্ত্রী ফড়ণবীস সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নাগপুর শান্তিপূর্ণ শহর। মানুষ সুখ-দুঃখ ভাগ করে নেন পরস্পরের সঙ্গে। গুজবে কান দেবেন না'।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর বক্তব্য, 'গুজবের জেরে নাগপুরে 'গুজবের জেরে নাগপুরে ধর্মীয় উত্তেজনা ছড়িয়েছে। নাগপুর বরাবরই শান্তিপূর্ণ জায়গা। আমা সমস্ত ভাইদের বলব, গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন। রাস্তায় না নামে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করুন আপনারা। নাগপুর শান্তি এবং সম্প্রীতির জন্যই পরিচিত, সেই ধারা বজায় রাখুন। প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে'।

গডকড়ী আরও লেখেন, 'আমি কথা দিচ্ছি, যারা ভুল করেছে, বেআইনি কাজে লিপ্ত হয়েছে, সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রীকে পরিস্থিতির কথা জানানো হয়েছে। আমি সকলকে বলব, গুজবে কান দেবেন না। পুলিশ এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। ভালবাসা, সম্প্রীতি বজায় রাখুন। আপনাদের সকলের কাছে আবার বিনীত আবেদন...'। 

এই গোটা ঘটনায় বিজেপি-কেই কাঠগড়ায় তুলেছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। শান্তির আবেদন জানিয়ে তিনি বলেন, "ইচ্ছাকৃত ভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতে জোগানো হচ্ছে ইন্ধন। নাগপুরের মানুষকে বলব, শান্তি বজায় রাখুন। কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, খেয়াল রাখতে হবে।"

এখনও পর্যন্ত যা খবর, চিটনিস পার্ক থেকে শুক্রবারী তালাও এলাকা পর্যন্ত হিংসার প্রভাব সবচেয়ে বেশি ছিল। পর পর চারচাকার গাড়িতে আগুন ধরানো হয় সেখানে। সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করেও ইঁট-পাথর ছোড়া হয়। বজরঙ্গ দলের দাবি, তারা শুধুমাত্র ঔরঙ্গজেবের কুশপুতুল পোড়ায়। যদিও গণেশপেঠ থানায় 'কোরান' পোড়ানোর অভিযোগ দায়ের হয়। এর পরই মহল, কোতোয়ালি, গণেশপেঠ, চিটনিস পার্কে দলে দলে রাস্তায় নামেন মানুষ। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget