এক্সপ্লোর

Coal Smuggling Scam: অনুপ মাঝিকে সাড়ে ৭ ঘণ্টা জেরা সিবিআইয়ের, ১ এপ্রিল ফের হাজিরার নির্দেশ

দীর্ঘ ৪ মাস ধরে তাঁর হদিশ পায়নি সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই তাঁর নাটকীয় আত্মপ্রকাশ। যাদের ডাকে এতদিনে সাড়া দেননি, যারা এতদিন হন্যে হয়েও, তাঁকে খুঁজে বের করতে পারেনি, সেই সিবিআই দফতরে সটান হাজির হলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা।

কলকাতা: এতদিন পর্যন্ত খোঁজ ছিল না তাঁর। কিন্তু মঙ্গলবার সকালে পাল্টে গেল ছবিটা।  সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পরেই কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে হাজির হলেন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সাড়ে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় সিবিআই। সূত্রের খবর, লালার জবাবে সন্তুষ্ট নয় তদন্তকারীরা। আর তাই ফের ১ এপ্রিল নিজাম প্যালেসে তলব করল সিবিআই।

দীর্ঘ ৪ মাস ধরে তাঁর হদিশ পায়নি সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই তাঁর নাটকীয় আত্মপ্রকাশ। যাদের ডাকে এতদিনে সাড়া দেননি, যারা এতদিন হন্যে হয়েও, তাঁকে খুঁজে বের করতে পারেনি, সেই সিবিআই দফতরে সটান হাজির হলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। কিন্তু, তাঁকে সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদে পরও সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

পয়লা এপ্রিল কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে ফের তলব করেছে তারা। মঙ্গলবার সকাল। ঘড়ির কাঁটায় ১১টা বাজতে তখনও ১৫ মিনিট বাকি। সঙ্গে ২ আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে হাজির হন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সিবিআইয়ের কাছে যে সব তথ্যপ্রমাণ রয়েছে তা সামনে রেখেই লালাকে জিজ্ঞাসাবাদ হয়। সিবিআই সূত্রে খবর,  কতদিন ধরে কয়লার কারবার চলছে? পুলিশ অফিসারদের কারা এর সঙ্গে জড়িত? কোন কোন প্রভাবশালীদের কাছে এর টাকা পৌঁছেছে ? লালাকে সামনে পেয়ে এসব প্রশ্নই করা হয়েছে। কিন্তু, তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি বলে সিবিআই সূত্রে দাবি। কখনও সুকৌশলে জবাব এড়িয়েছেন। কখনও নীরব থেকেছেন বহু প্রশ্নে। এদিন নিজাম প্যালেস থেকে বেরোনোর সময়ও সাংবাদমধ্যমের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন কয়লাকাণ্ডে অভিযুক্ত। সম্প্রতি সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানায়, লালাকে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না। এরপরই অন্তরাল ছেড়ে প্রকাশ্যে এলেন তিনি।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget