এক্সপ্লোর

Cockroach Janta Party : বেকাররা ‘আরশোলা’ ? চর্চায় 'ককরোচ জনতা পার্টি' ! প্রকাশ করেছে 'ইস্তেহার', দাবি কী কী ?

Cockroach Janata Party Manifesto : সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে CJP বা ককরোচ জনতা পার্টি। প্রকাশ করেছে ইস্তাহার। কী কী দাবি তুলে ধরেছে তারা?

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে CJP বা ককরোচ জনতা পার্টি। মিম হিসেবে আত্মপ্রকাশ করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যায় এই পেজটি। মাত্র কয়েকদিনেই ইনস্টাগ্রামে দেশের শাসকদল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসকেও ছাপিয়ে গেল নতুন আগত এই পেজটি। চায়ের ঠেক হোক কিংবা বাসে, ট্রেনে, সর্বত্র এখন চর্চার বিষয় একটাই, ককরোচ জনতা পার্টি  (Cockroach Janta Party)। অনেকে মনে করছেন এটি কি তবে কোনও নতুন পলিটিক্যাল পার্টি? কারণ, পূর্বে বহুবার দেশে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছেন বহুবার। তবে জানা গেছে খাতায়কলমে রাজনৈতিক দল না হলেও এটি মূলত অনলাইন মাধ্যমে সীমাবদ্ধ থাকবে। দেশের সমস্ত সমস্যা নিয়ে কথা বলবে এরা। 

মজার বিষয় হল, রাজনৈতিক দলগুলোর মত এরাও দারুন কিছু সমস্যার কথা তুলে ধরে ইস্তাহার প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। যা ইতিমধ্যে ভাইরাল। দেশের বহু মানুষ এই  ইস্তাহার দেখে খুশিও হয়েছেন। তবে চলুন পড়ে নিন ইস্তাহারে ঠিক কোন কোন  দিক তুলে ধরেছে। 

ইস্তাহারে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে?

১. দলবদল করা বিধায়ক এবং সাংসদরা যাতে দল পরিবর্তনের পর আর ভোটে দাঁড়াতে না পারেন, তার জন্য ২০ বছরের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
২. আসনসংখ্যা না বাড়িয়েই সংসদে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ দরকার। 

৩. বিচারপতিরা অবসর করার পর যাতে রাজ্যসভায় জায়গা না পান, উল্লেখ রয়েছে তারও।

৪. বৈধ ভোটারের নাম বাদ গেলে বা মুখ্য নির্বাচনী আধিকারিককে অবিলম্বে গ্রেফতার করা হবে।

৫. ইচ্ছে মতো টাকা নিয়ে CBSE-তে নম্বর পুনর্মূল্যায়ন করা যাবে না।
  
৬. NEET প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। 

আরও পড়ুন - ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণ-তরুণীদের ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ বলে কটাক্ষ করায় শোরগোল পড়ে যায় দেশ জুড়ে।  শুরু হয় বির্তক। প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত ১৬ মে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি  (Cockroach Janta Party)। 

কারা কারা যোগ দিয়েছেন এই পেজে?
এই মুহূর্তে ১৮.৮ মিলিয়ন মানুষ যোগ দিয়েছেন এই পেজে। ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ মানুষ, আবার রাজনৈতিক দলের নেতারাও এই পেজ ফলো করেছেন। মূলত কম বয়সি ছেলেমেয়ে, Gen-Zরা ভিড় জমাতে শুরু করেছেন। তবে সব বয়সের মানুষের তরফেই ভাল সাড়া মিলেছে। তৃণমূলের দুই সাংসদ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদও CJP-তে যোগ দিয়েছেন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
Advertisement

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget