এক্সপ্লোর

হস্তিনীকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মার, গ্রেফতার দুই মাহুত, নির্মমতা ধরা পড়ল ক্যামেরায়

ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমীরা। গ্রেফতার করা হয়েছে দুই মাহুতকে।


কোয়েম্বাটুর: অবলা পশুর ওপর নির্মম অত্যাচার! তামিলনাড়ুর থেক্কামাপত্তিতে প্রশিক্ষণ শালায় একটি হাতিকে দুই মাহুতের বেধড়ক মার। এমনই নির্মম ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করলেন এক প্রত্যক্ষদর্শী। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি ১৯ বছরের একটি হাতির পায়ে লাঠি দিয়ে বেধড়ক মারছেন। আর যন্ত্রণায় হাতির কান্না ভিডিওতে স্পষ্ট শোনা গিয়েছে। 
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,শ্রীভিল্লিপুথুরের অন্ডাল মন্দিরের জয়ামাল্যথা নামে হস্তিনীটিকে এই প্রশিক্ষণ শিবিরে আনা হয়েছিল। মাহুতের নির্দেশ মতো কাজ না করায় হস্তিনীটিকে এভাবে আঘাত করা হয়। মাহুত বিনিল কুমার ও তাঁর সহকারী শ্রীপ্রসাদ হস্তিনীটিকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রায় ২০ সেকেন্ড ধরে তার পায়ে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকেন। 


কোয়েম্বাটুরে মন্দিরের হাতিদের জন্য প্রতি বছর ৪৮ দিনের প্রশিক্ষণ শালার আয়োজন করা হয়। এবার ২৮ টি হাতিকে নিয়ে আসা হয়েছে। এরইমধ্যে এই নির্মম ঘটনার নিন্দায় সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমীরা। 
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং বন্যপ্রাণ সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারাগুলিতে গ্রেফতার করা হয়েছে। 
আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হস্তিনীটি নির্দেশ পালন না করায় মাহুত রেগে গিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে মারধর করেন। 
গত মাসেই ৪০ বছরের একটি হাতিকে ভয় দেখাতে জ্বলন্ত টায়ার ছুঁড়েছিল কয়েকজন ব্যক্তি। কিন্তু টায়ারের আগুনে হাতিটি গুরুতর জখম হয়েছিল। মুদুমালাই ফরেস্ট রেঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আগেই হাতিটি মারা যায়। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget