এক্সপ্লোর

স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন, দলিত অধিকারের পক্ষে লড়েছেন, জেলে গিয়েছেন, সাভারকরকে নিয়ে ট্যুইট অভিষেক মনু সিংভির

মহারাষ্ট্র বিজেপি সম্প্রতি রাজ্যের বিধানসভা ভোটের ইস্তাহার বের করে দাবি করে, বীর সাভারকরকেও, জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীভাই ফুলের মতো সমাজসংস্কারকদের পাশাপাশি সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হোক। সাভারকরকে অতীতেও এই খেতাব দেওয়ার দাবি উঠেছে।

নয়াদিল্লি: বি ডি সাভারকরকে নিয়ে ভিন্ন সুর কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির। বিজেপির মহারাষ্ট্র শাখা দলীয় নির্বাচনী ইস্তাহারে হিন্দুত্ববাদী তাত্ত্বিক সাভারকরকে ভারতরত্ন সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর বিতর্কের ঝড় উঠেছে। তার মধ্যেই সিংভির বক্তব্য, তিনি ব্যক্তিগত ভাবে সাভারকরের দর্শন সমর্থন করেন না, তবে তাঁকে একজন ‘মার্জিত’, ‘সামঞ্জস্যপূর্ণ মানুষ’ বলে মনে করেন, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন, দলিত অধিকারের পক্ষে লড়েছেন, জেলে গিয়েছেন। রাজ্যসভার কংগ্রেস সাংসদ ‘নেভার ফরগেট’ হ্যাশট্যাগ সহ ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন সাভারকরকে। লিখেছেন, ব্যক্তিগত ভাবে সাভারকরের আদর্শ অনুমোদন করি না, কিন্তু তাতে এটা মিথ্যা হয়ে যায় না যে, তিনি ছিলেন এক সফল মানুষ যিনি স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়েছেন, দলিত অধিকারের পক্ষে লড়েছেন, দেশের জন্য জেল খেটেছেন। মহারাষ্ট্র বিজেপি সম্প্রতি রাজ্যের বিধানসভা ভোটের ইস্তাহার বের করে দাবি করে, বীর সাভারকরকেও, জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীভাই ফুলের মতো সমাজসংস্কারকদের পাশাপাশি সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হোক। সাভারকরকে অতীতেও এই খেতাব দেওয়ার দাবি উঠেছে। তবে ভোটের ইস্তাহারে দাবিটা তুলে এনে তাতে রাজনৈতিক মাত্রা দিয়েছে বিজেপি। দুদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন, সাভারকরজির প্রসঙ্গে আপনাদের স্মরণে থাকতে পারে যে, ইন্দিরাজি তাঁর স্মৃতিতে ডাকটিকিট প্রকাশ করেছিলেন। সুতরাং আমরা সাভারকরজির বিরোধী নই। সাভারকরজি যে হিন্দুত্ব দর্শনের পক্ষে ছিলেন, পৃষ্ঠপোষকতা করতেন, তা সমর্থন করি না আমরা। তাঁকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি সরকারের কাছে রেফার করা প্রসঙ্গে বলতে চাই, যে কমিটি এসব বিষয় বিবেচনা করে, তাদের সামনে প্রসঙ্গটি উঠলে সরকার সিদ্ধান্ত নেবে। বিরোধী শিবিরের একাধিক দল অবশ্য সাভারকরকে ভারতরত্ন অর্পণের দাবির তীব্র নিন্দা করেছে। কংগ্রেস স্পষ্ট বলেছে, সাভারকরকে মহাত্মা গাঁধী খুনে ফৌজদারি বিচারের মুখে পড়তে হয়েছিল, যদিও তিনি অব্যাহতি পেয়েছিলেন পরে।

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget