এক্সপ্লোর

Mallikarjun Kharge on Modi : 'পরের বছর নিজের বাড়িতে পতাকা উত্তোলন করবেন মোদি' প্রধানমন্ত্রীকে আক্রমণ মল্লিকার্জুন খাড়গের

Independence Day : খাড়গের বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ, 'একদিকে যখন গণতন্ত্রের ঢোল বাজাচ্ছে কেন্দ্র, তখন অন্যদিকে সংসদে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে।'

নয়াদিল্লি : স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনের দিনে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে তাঁর বক্তব্যের মাঝেই আগামী বছরের লোকসভা ভোটের কথা উঠে এসেছে নরেন্দ্র মোদির কথায়। দেশবাসীর আস্থা সঙ্গে নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে পরের বছরও তিনিই বার্তা দেবেন বলে বড় বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। আর যার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাল্টা আক্রমণ, 'পরের বছর নিজের বাড়িতে পতাকা উত্তোলন করবেন মোদি।'

লালকেল্লা থেকে দেশের অর্থনীতি থেকে গণতন্ত্র, একাধিক বিষয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে বিজেপি সরকারের একাধিক কাজের খতিয়ানও সামনে তুলে ধরেন। যার পাল্টা খাড়গের বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ, 'একদিকে যখন গণতন্ত্রের ঢোল বাজাচ্ছে কেন্দ্র, তখন অন্যদিকে সংসদে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে।' এদিকে, চোখের সমস্যার জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে তিনি পারেননি বলেই জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

প্রসঙ্গত লালকেল্লায় তাঁর ভাষণে ২৪-এর লোকসভা ভোটে জয় নিয়ে যে তিনি নিশ্চিত, সেই বার্তাই দেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। আগামী বছর ১৫ অগাস্ট, দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য আর উন্নতির কথা বলতে ফের এই লালকেল্লায় আসব।

নিজের সরকারের প্রশংসা করে তাঁর বার্তা, এই সরকার কাজের সরকার। সময়ের আগেই নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত। স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে নিজের সরকারের পঞ্চমুখ প্রধানমন্ত্রী। পাশাপাশি নাম না করে কংগ্রেসকে আক্রমণও শানান তিনি। মোদি বলেন, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়ে দেশে এখন শক্তিশালী সরকার। ২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার বলে মোদি সংস্কার করতে পেরেছে। এর আগে দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল।

ঘণ্টা দেড়েক দীর্ঘ বক্তব্যের মাঝে মণিপুর ইস্যু (Manipur Issue) নিয়ে মুখ খোলা থেকে কেন্দ্রের বিভিন্ন স্কিম নিয়ে কথা, একাধিক প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী বক্তব্যে। মণিপুরে হিংসার কথা যেমন মেনে নিয়ে গোটা দেশের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন, তেমনই দেশের নিম্নবর্গের মানুষদের জন্য বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana) শুরু, লাখপতি দিদি থেকে জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। সঙ্গে মহিলাদেরও আরও স্বনির্ভর করতে ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ চালুর ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget