এক্সপ্লোর

Sonia Gandhi on Congress : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল "খুবই হতাশাজনক" : সনিয়া

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ফল "খুবই হতাশাজনক"। দলের সংসদীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে একথা বললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

নিউ দিল্লি : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল "খুবই হতাশাজনক"। দলের সংসদীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে একথা বললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এমনটা প্রত্যাশিত ছিল না বলে তিনি মনে করেন। 

তিনি বলেন, " দুর্ভাগ্যক্রমে সব রাজ্যে আমাদের ফল খুবই খারাপ হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য শীঘ্রই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। কিন্তু, এই হার থেকে নম্রতার সঙ্গে আমাদের শিক্ষা নিতে হবে।"

পশ্চিমবঙ্গে এবার বামফ্রন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটে লড়েছিল কংগ্রেস। কিন্তু, ভরাডুবি হয়। তৃণমূল ২১৩টি আসনে এবং বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করে।

কেরলে ক্ষমতায় না এলেও নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে কংগ্রেস। এখানে এবার ৪১টি আসন পায় দল। ২০১৬-র থেকে একটি কম। অন্যদিকে ৯৯টি আসনে জিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরে বামফ্রন্ট। বিজেপি খাতা খুলতে পারেনি।

তামিলনাড়ুতে অবশ্য তুলনামূলভাবে ফল ভালো করেছে দল। দক্ষিণের এই রাজ্যে এবার DMK-র সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ফিরেছে সনিয়া-ব্রিগেড। তামিলনাড়ুতে ২৫ আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তার মধ্যে ১৮টিতে জয়লাভ করে। 

পুদুচেরিতে ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়। ভোটের আগে আগেই এই রাজ্যে ক্ষমতা হারায় কংগ্রেস। আর এবার ভোটে এনআর কংগ্রেস-বিজেপি জোট ৩০টির মধ্যে ১৬টি আসন জিতে নেয়।

২০১৬-র আগে পর্যন্ত অসমে শক্ত জমি ছিল কংগ্রেসের। কিন্তু, শেষমেশ এবারও ক্ষমতায় ফেরে বিজেপি। এবার এখানে বিজেপি পায় ৬০টি আসন, তাদের জোটসঙ্গী AGP ৯টি এবং UPPL ৬টি। অন্যদিকে কংগ্রেস ২৯টি আসনে জয়লাভ করে। তাদের জোটসঙ্গী AIUDF পায় ১৬টি, BPF চারটি এবং সিপিএম ১টি।

সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের RJD-র সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস। ৭০টি আসনে লড়াই করে মাত্র ১৯টি আসনে জয়লাভ করেছিল। 

গত কয়েক বছর ধরে বিভিন্ন নির্বাচনের দলের খারাপ ফল নিয়ে সম্প্রতি গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কপিল সিব্বল সহ বেশ কয়েকজন নেতৃত্ব সরব হয়েছিলেন। আগস্ট মাসে সনিয়াকে চিঠি লিখে সর্বক্ষণের নেতৃত্বের দাবি জানিয়েছিলেন ২৩ জন নেতা। তা নিয়ে দলের অন্দরে কম কোন্দল হয়নি। এরপর জানুয়ারিতে ঠিক হয়, ২০২১-এ রাজ্য বিধানসভা নির্বাচনের পর জুন মাসে কংগ্রেসের নতুন সভাপতি ঠিক করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget