এক্সপ্লোর

Delhi on Covid19: সংক্রমণে রাশ, ৩১ মে থেকে আনলক পর্ব শুরু দিল্লিতে

করোনা পরিস্থিতি 'নিয়ন্ত্রণে' আসতেই এবার আনলক পর্ব শুরু দিল্লিতে। ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে আনলকের পথে হাঁটবে রাজধানী। নিজেই এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নয়া দিল্লি : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার আনলক পর্ব শুরু দিল্লিতে। ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে আনলকের পথে হাঁটবে রাজধানী। নিজেই এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ক'দিন আগেই ৫ শতাংশের নীচে চলে এসেছিল কোভিড পজিটিভিটি রেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে সেফ জোনে নাম উঠেছিল দিল্লির। এরপর আর পিছনে তাকাতে হয়নি রাজধানীকে। দিনে দিনে কোভিড পজিটিভিটি রেট ২ শতাংশের নীচে চলে এসেছে দিল্লিতে। যার জেরে এবার রাজধানীতে আনলক পর্ব শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল জানান, ন্যাশনাল ক্যাপিটালে এখন কোভিড পজিটিভিটি রেট ১.৫ শতাংশ। দিল্লিতে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১১০০ জন। মুখ্যমন্ত্রীর মতে, ''দিল্লিতে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে এখন হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারে পর্যাপ্ত বেড রয়েছে। এটাই রাজধানীতে পর্যায়ক্রমে আনলক করার সময়।''

কেজরিওয়াল জানান, আনলকের বিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩১ মে সোমবার থেকে নির্মাণ শিল্প ও কারখানার কাজে অনুমতি দেওয়া হবে। মূলত, দিনমজুর বা ঠিকা শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে খুশির খবর শোনানোর পাশাপাশি দিল্লিবাসীকে সতর্ক করতে ভুলে যাননি কেজরিওয়াল। তিনি জানান, আনলক পর্বে দিল্লিবাসীকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। অন্যথা সংক্রমণ বাড়লে ফের লকডাউনের পথে হাঁটতে হবে দিল্লি সরকারকে। রাজধানীর বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, বৃহস্পতিবার দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১০৭২ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গিয়েছেন ১১৭ জন। এপ্রিলের ১৫ তারিখের পর এই প্রথম দিনে এত কম মৃত্যু ঘটল দিল্লিতে। ১৫ এপ্রিল এই সংখ্যাটা ছিল ১১২জন।  

তবে দিল্লি একা নয়, আগামী ১ জুন থেকে আনলক পর্ব শুরু হচ্ছে মধ্যপ্রদেশে। সম্প্রতি এই ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে ৩১ মে পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধি জারি রাখতে বলেছেন তিনি।

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget