এক্সপ্লোর

Coromandel Accident: 'শেষবার ছেলে বলেছিল, মা খেয়ে নিও, তারপর থেকে ফোন রিং হয়ে যাচ্ছে...'

Coromandel Accident News: বালেশ্বরের দুর্ঘটনায় বাংলাতেও মৃত্যুমিছিল। এখনও খোঁজ মিলছে না অনেকের। বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, অনেকেই সেই অভিশপ্ত রাতে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন।

ভাস্কর মুখোপাধ্যায়, সুনীত হালদার, অরিন্দম সেন, বালেশ্বর: কাজের খোঁজে তিন বন্ধুকে নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। ভাগ্য অন্বেষণে। শালিমার থেকে ট্রেনে ওঠার আগে মাকে ফোন করে বলেছিলেন, 'মা, খেয়ে নিও, ট্রেনে উঠলাম।' সেই শেষ কথা। তারপর থেকে ফোন বেজে যাচ্ছে... উত্তর নেই। অনর্গল ফোন আসছে বাড়ি থেকে... প্রিয়জনেদের থেকে। কোথায় বছর বাইশের সুমিত মালিক? চেন্নাই যাবেন বলে সুমিত যে ট্রেনে উঠেছিলেন তিন বন্ধুর সঙ্গে, সেই ট্রেন এখন দুমড়ে, মুচড়ে দলা পাকিয়ে পড়ে রয়েছে বাহানাগা বাজারের লাইনে।

বালেশ্বরের দুর্ঘটনায় বাংলাতেও মৃত্যুমিছিল। এখনও খোঁজ মিলছে না অনেকের। বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, অনেকেই সেই অভিশপ্ত রাতে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। প্রিয়জনের খোঁজে দিশেহারা পরিবার।

শয়ে শয়ে মৃতদেহের স্তূপ। চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার। বালেশ্বরের দুর্ঘটনার বীভৎস ছবি কার্যত ঘুম কেড়ে নিয়েছে গোটা দেশবাসীর। কেউ কাজের খোঁজে, তো কেউ চিকিৎসার জন্য রওনা দিয়েছিলেন, শুক্রবারের সেই সন্ধ্যায়। কিন্তু এখন তাঁদের পরিজনরা কোথায় কী অবস্থায় আছেন কিছুই জানে না পরিবার।

বীরভূমের মুরারইয়ের বাসিন্দা শান্ত শেখ। বড় টানাটানির সংসার ছিল, তাই মেয়ের বিয়ের আগে রোজগারের আশায় চেন্নাই পাড়ি দিয়েছিলেন সেদিন। পথেই সব লন্ডভন্ড। দুর্ঘটনার পর থেকে তার কোনও খোঁজ নেই। চোখের জলে ভাসাচ্ছে পরিবার। তাঁর সঙ্গেই শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসে চড়েছিলেন মুরারইয়ের কনকপুর গ্রামের বাসিন্দা, সানাউলা শেখ ও রফিকুল শেখ। তাঁদেরও কোনও খোঁজ মেলেনি। 

হাওড়া জগৎবল্লভপুরের বাসিন্দা বছর বাইশের সুমিত মালিক, চেন্নাই যাচ্ছিলেন ভাগ্য ফেরাতে। কিন্তু ভাগ্যের ফেরেই সব এলোমেলো হয়ে গেল। কাজের খোঁজে ৩ বন্ধুকে নিয়ে করমণ্ডল এক্সপ্রেসে চড়ে রওনা দেন সুমিত। তিন বন্ধুর খোঁজ মিললেও সুমিত কোথায় কীভাবে রয়েছেন তা এখনও জানে না তাঁর পরিবার। সুমিতের মা বলছেন, 'শেষবার ছেলে ফোন করে বলেছিল, 'মা খেয়ে নিও, ট্রেনে উঠছি।' তারপর থেকে ফোন বেজে যাচ্ছে.. আমার ছেলে কোথায় জানি না। ওর বন্ধুদের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু সুমিত....' কথা শেষ না করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। 

অন্যদিকে, যশোবন্তপুর এক্সপ্রেসের যাত্রী, জগৎব্লভপুরের জাহাঙ্গির মিদ্দা (বয়স- ৪২) ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথ চেয়ে বসে ছিল পরিবার। কিন্তু অপেক্ষাই সার। এখনও বাড়ি ফেরেননি জাহাঙ্গির। তাঁর সঙ্গী গুরুতর আহত অবস্থায় ভর্তি বালেশ্বরের হাসপাতালে।কিন্তু জাহাঙ্গির কোথায়, তা এখনও জানতে পারেনি পরিবার।

মুর্শিদাবাদের আজিমগঞ্জের বাসিন্দা শম্ভু চৌধুরী বেঙ্গালোরে রাজমিস্ত্রীর কাজ করতেন। প্রায় ১ বছর পর বাড়ি ফিরছিলেন ডাউন যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসে করে। দুর্ঘটনার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও হদিশ পায়নি পরিবার। শম্ভুর খোঁজে রবিবার, স্পেশাল ট্রেনে করে বালেশ্বর পৌঁছন তাঁর আত্মীয়। পুরুলিয়ার জেলাশাসক জানিয়েছেন, ওই জেলার ২০ জন দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের মধ্যে ৬ জন এখনও নিখোঁজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget