এক্সপ্লোর

Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনার ফল, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, জানাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ

Coromandel Express Accident: দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে দুর্ঘটনার ফলে আপাতত ৪৩টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৩৮টি ট্রেন চলছে ঘুরপথে এবং নয়টি ট্রেনের সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

কলকাতা: ওড়িশার বালেশ্বরে (Balasore Train Accident) ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ১২ ঘণ্টারও অধিক সময় পার হয়ে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ, প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই লাইনে স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একাধিক ট্রেন। ট্রেন বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway) সূত্রে জানানো হয়েছে দুর্ঘটনার ফলে আপাতত ৪৩টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৩৮টি ট্রেন চলছে ঘুরপথে এবং নয়টি ট্রেনের সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা

১২৬৬৬ কণ্যাকুমারী-হাওড়া এক্সপ্রেস 
০৮০৩১ বালেশ্বর-ভগ্রক স্পেশাল
০৮০৩২ ভদ্রক-বালেশ্বর স্পেশাল
০৮০৬৩ খড়গপুর-ভদ্রক স্পেশাল
০৮০৬৪ ভদ্ক-খড়গপুর স্পেশাল
১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ পূর্ব উপকূল এক্সপ্রেস (শালিমার থেকে)
২০৮৮৯ হাওড়া-তিরুপত এক্সপ্রেস
১২২৪৫ হাওড়া-ব্যাঙ্গালোর দূরন্ত এক্সপ্রেস
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
১৮০৩৮ জাজপুর কিওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস
১২৮৯১ বঙ্গিরিপসি-পুরী এক্সপ্রস
২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রস
২২৮৮৯ দীঘা-পুরী এক্সপ্রেস

ঘুরপথে চালিত ট্রেনসমূহ

এই ট্রেনেই যাওয়ার কথা ছিল কারো চিকিৎসার জন্য,  কারো চাকরিতে দেওয়ার জন্য। নেতাজি নগরের সুদীপ্তা সাহা বিজয়ওয়াড়ার একটি বেসরকারি স্কুলে পাঁচই জুন চাকরিতে যোগ  দেওয়ার কথা। শনিবার সকাল থেকে পরিবার নিয়ে এসে হাওড়া স্টেশনে বসে রয়েছেন। ফলকনামা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। হেল্প ডেস্ক থেকে তাকে বলা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস চললে তাতে ব্যবস্থা করে দেওয়া হবে। আশা নিয়ে বসে রয়েছেন কলকাতার মেয়ে। ট্রেন না পেলে চাকরিতে যোগ দেবেন কি করে, আশঙ্কায় সুদীপ্তা সাহা।

খড়গপুর ডিভিশনের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে লেখা, 'খড়গপুর ও ভদ্রক থেকে দুর্ঘটনা মোকাবিলার জন্য নানা মেডিক্যাল সরঞ্জাম এবং ডাক্তারসমেত একাধিক ট্রেন ঘটনাস্থলে তড়িঘড়ি পাঠানো হয়েছে। আহত ৬০০ জন যাত্রীকে গোপালপুর, খান্তাপাড়া, বালেশ্বর, ভদ্রক, সোরোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জন ডাক্তার, প্যারামেডিককে ঘটনাস্থলে আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও ডাক্তারদের দ্রুতই ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।' 

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget