এক্সপ্লোর

Cowin App Crash:করোনার টিকাকরণের তৃতীয় পর্যায়ের প্রথম দিনেই ভোগান্তি, মুখ থুবড়ে পড়ল কোউইন অ্যাপ

অ্যাপ নিয়ে দিনভর নাকাল হতে হল সাধারণ মানুষকে। স্বামী-স্ত্রী একসঙ্গে নাম নথিভুক্ত করেন। স্ত্রীয়ের নাম উঠলেও স্বামীর নাম ওঠেনি ৷ পূ্র্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানান, কোউইন অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে ৷

 

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্যভবনের আশঙ্কাই সত্যি হল। তৃতীয় পর্যায়ে বয়স্কদের টিকাকরণের প্রথম দিনই মুখ থুবড়ে পড়ল কোউইন অ্যাপ। রাজ্যে বিকল্প ব্যবস্থা না থাকায়, বেশিরভাগ মানুষই করোনার ভ্যাক্সিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারলেন না।

 

অ্যাপ নিয়ে দিনভর নাকাল হতে হল সাধারণ মানুষকে। স্বামী-স্ত্রী একসঙ্গে নাম নথিভুক্ত করেন। স্ত্রীয়ের নাম উঠলেও স্বামীর নাম ওঠেনি ৷ পূ্র্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানান, কোউইন অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে ৷

 

সোমবার সারা দেশের মতো এরাজ্যেও দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাক্সিন দেওয়া শুরু হল। এই পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে ৷ ৬০-এর বেশি বয়সীদের এবং কো-মর্বিডিটি রয়েছে, এমন ৪৫ বছরের বেশি বয়সীদের। ভ্যাকসিনেশনের প্রথম দিনে ভালই সাড়া মিলেছে।

 

স্বস্তির এই ছবিটা সার্বিক হতে পারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কো-উইন অ্যাপের প্রযুক্তিগত ত্রুটি। ষাটোর্ধ্ব এবং কো-মর্বিডিটি যুক্ত পঁয়তাল্লিশ-ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিন নিতে হলে কো-উইন অ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রশন বাধ্যতামূলক।

 

প্রথমে ঠিক ছিল বেলা ১২টার পর কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন হবে। কিন্তু, সকাল ৯টা থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। অভিযোগ, ঘণ্টাখানেক ঠিকঠাক কাজ করার পরেই কো-উইনের সার্ভার ক্র্যাশ করে যায়।

 

সরকারি এবং বেসরকারি, দুই হাসপাতালেই হচ্ছে করোনার টিকাকরণ। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা দিয়ে যাঁরা ভ্যাকসিন নিতে চান, এদিন তাঁরাই মূলত নাম নথিভুক্ত করছিলেন। মোবাইলে প্রযুক্তিগত ভাবে যাঁরা সড়গড় নন, তাঁদের বলা হয়েছিল সচিত্র পরিচয়পত্র নিয়ে সরকারি হাসপাতালে গেলেই হবে। কিন্তু সার্ভার বিভ্রাটের কারণে সরকারি এবং বেসরকারি, দুই হাসপাতাল থেকেই ভ্যাক্সিন না নিয়ে ফিরে আসতে হয় অনেককে। পূ্র্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া বলেন, কোউইন অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে ৷

 

রেজিস্ট্রেশন নম্বর পাননি, তা সত্ত্বেও কোউইন অ্যাপে প্রাপকের নাম নথিভুক্ত রয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে এদিন। দ্বিতীয়বার চেষ্টা করতে গেলে তা আর সম্ভব হয়নি। তবে যাঁরা নাম নথিভুক্ত করতে পেরেছেন, তাঁরা প্রত্যেকেই টিকা পেয়েছেন। এদিকে, বেসরকারি হাসপাতালে আবার দেখা দিয়েছে সিরিঞ্জ-সমস্যা। কোভিশিল্ড বা কোভ্যাকসিন দিতে গেলে, বিশেষ সিরিঞ্জের প্রয়োজন হয়। যা কলকাতায় খোলা বাজারে পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাকরণ চলবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget