এক্সপ্লোর

করোনার নতুন স্ট্রেনের ধাক্কা, ভারত সফর বাতিল বরিস জনসনের

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার নতুন স্ট্রেনের সংক্রমণের জেরে এই সফর বাতিল করলেন বরিস জনসন।

লন্ডন: ফের করোনার ধাক্কা। নতুন স্ট্রেন থেকে সংক্রমণের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। আর তাতেই বাতিল হয়ে গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার নতুন স্ট্রেনের সংক্রমণের জেরে এই সফর বাতিল করলেন বরিস জনসন।

ব্রিটিশ হাই কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বরিস জনসন। দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ গ্রহণও করেন বরিস জনসন। কিন্তু পরে সেই চিত্র বদলে যায়। করোনা আবহে ভারতে আসছেন না বলে জানা যায়।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের। নরেন্দ্র মোদির সঙ্গে সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু পূর্ব নির্ধারিত এই সূচি বাতিল করতে হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি যেতে পারছেন না বলে দুঃখপ্রকাশ করেছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম করোনার এই স্ট্রেনের হদিশ পাওয়া যায় ব্রিটেনে। ডিসেম্বর মাস থেকে মেলে সংক্রমণের খবরও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসে অন্য স্ট্রেনের তুলনায় এই স্ট্রেনের সংক্রমিত হওয়ার ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এই আবহে একাধিক দেশ কড়া বিধি নিষেধ আরোপ করেছে। নতুন স্ট্রেন থেকে আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত ভারতীয়রা। এখনও পর্যন্ত ভারতে নতুন স্ট্রেন থেকে আক্রান্তের সংখ্যা ৭১। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন।

উল্লেখ্য, ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেন। সংক্রমণের আবহে ফের লকডাউন ঘোষণা করল ব্রিটেন। গতকাল রাত থেকে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদ মাধ্যমে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে সব স্কুল। নির্দেশ মেনে খুলবে বাজার-দোকান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget