এক্সপ্লোর

করোনাভাইরাসের ভয়ে বন্ধ স্কুল, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের তুলে দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের

রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, যিনি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত, বলেছেন যে, স্কুল বন্ধ থাকছে বলেই ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় ওপরের ক্লাসে তুলে দেওয়ার সিদ্ধান্ত। তাদের সারা বছরের পারফরম্যান্স দেখে প্রমোশন দেওয়া হবে বলে জানিয়েছেন শর্মা।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার কালো ছায়া দেশের শিক্ষার আঙিনায়। দেশের একাধিক রাজ্যের মতো উত্তরপ্রদেশেও মারণ ভাইরাসের জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। পিছিয়ে গিয়েছে পরীক্ষাসূচি। এই অবস্থায় যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশ, সব সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে না, তাদের ওপরের ক্লাসে তুলে দেওয়া হবে। জনৈক সরকারি অফিসার এই সিদ্ধান্ত জানিয়েছেন। প্রাথমিক স্কুলগুলিতে পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে। সরকারি অফিসারটি বলেছেন, প্রাথমিক শিক্ষা দপ্তর পরিচালিত স্কুলগুলিতে পাঠরত ক্লাস ওয়ান থেকে এইটের সব ছেলেমেয়েকে পরীক্ষা ছাড়াই উঁচু ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ জারি করা হয়েছে। সব স্কুল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রেনুকা কুমার মঙ্গলবার রাতে জারি করা নির্দেশিকায় একথা জানিয়েছেন। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, যিনি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত, বলেছেন যে, স্কুল বন্ধ থাকছে বলেই ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় ওপরের ক্লাসে তুলে দেওয়ার সিদ্ধান্ত। তাদের সারা বছরের পারফরম্যান্স দেখে প্রমোশন দেওয়া হবে বলে জানিয়েছেন শর্মা। মঙ্গলবারই উত্তরপ্রদেশ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, পর্যটনস্থল বন্ধ রাখার মেয়াদ ২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রুখতে বাড়ি থেকে কাজ করার নিয়ম যতটা সম্ভব চালুও করেছে। প্রতিযোগিতামূলক যাবতীয় পরীক্ষাও ২ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকছে। ২০২০র হাইস্কুল, ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতা দেখার কাজও পিছিয়ে গিয়েছে ২ এপ্রিল পর্যন্ত। শিক্ষকরাই প্রথম করোনাভাইরাস সংক্রমণের ভয়ে পরীক্ষাকেন্দ্রে আসা বন্ধ করে দেন। যার ফলে এমন পদক্ষেপ। এর জেরে সংশ্লিষ্ট পরীক্ষার ফল ঘোষণা প্রক্রিয়াতেও বিলম্ব ঘটবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget