এক্সপ্লোর

ব্রিটেনে নতুন চেহারায় করোনাভাইরাস, বিমান পরিষেবা বন্ধ করল ইতালি, জার্মানি

ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করে দিয়েছে একাধিক দেশ। শনিবার লকডাউন জারি করেছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারা করোনা ছড়াতে পারে খুবই দ্রুত হারে।

  লন্ডন: ব্রিটেনে লাগামহীন করোনা সংক্রমণ। ভাইরাসের নতুন স্ট্রেন তথা প্রজাতি ছড়িয়ে পড়ছে সারা দেশে। পরিস্থিতির মোকাবিলায় সিল করে দেওয়া হয়েছে সব সীমান্ত। ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করে দিয়েছে একাধিক দেশ। শনিবার লকডাউন জারি করেছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারা করোনা ছড়াতে পারে খুবই দ্রুত হারে। ভাইরাসের অন্য ধারার তুলনায় এই ধারা ৭০ শতাংশ বেশি ক্ষতিকর। আর তাতে ৬০ শতাংশ সংক্রমণ বেড়েছে লন্ডনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাংবাদিক বৈঠকে বলেন, খুব দ্রুত হারে সংক্রমণ বাড়ছে। এর আগে সংক্রমণ বৃদ্ধির যে হার ছিল তার থেকে অনেক বেশি। পর্যবেক্ষণ করে যেতে হবে আমাদের।  বড়দিনের আগেই লন্ডন, এবং দক্ষিনপূর্ব ইংল্যান্ডে ভ্রমণ বা পর্যটনের ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ জারি করা হতে পারে। ইতিমধ্যেই লকডাউন জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, উত্তর আয়ারল্যান্ড বাদে বাকি সব প্রদেশে মূলত ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ নিলেছে। মূলত, সংক্রমণ বাড়ছে লন্ডন. দক্ষিণ-পূর্ব এবং পূর্ব ইংল্যান্ডে। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে একাধিক প্রশ্ন উঠছে। সংক্রমণ যে হারে বাড়ছে তাতে হাসপাতালে ভর্তি কীভাবে হবে? আদৌ জায়গা পাওয়া যাবে তো? ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হুইট্টি বলেন, এখনও পর্যন্ত সেভাবে তথ্য সামনে আসেনি, যা থেকে প্রমাণ করা যায় যে এই নতুন ভাইরাসে মৃত্যু হার বেশি হতে পারে। ভ্যাকসিনের প্রয়োগে কোনও বাধা আসতে পারে কি না তাও প্রমাণ হয়নি এখনও। তবে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সব ব্যবস্থা করা হয়েছে। এদিকে ব্রিটেনে ভাইরাসের নতুন স্ট্রেন দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট দেশ থেকে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে একাধিক দেশ। এই তালিকায় আছে বেলজিয়াম, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডের মতো দেশ। তবে শুধু ব্রিটেন নয়, দক্ষিণ আফ্রিকাতেও মিলেছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। ফলে ব্রিটেন ছাড়াও দক্ষিণ আফ্রিকার সব বিমানও আপাতত বাতিল করে দিতে পারে জার্মানি। ব্রিটেনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ১৬৭-তে৷ মৃত্যুর সংখ্যা ৪৮৯। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৬৬ হাজার ৫৪১৷

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget