এক্সপ্লোর

গত ২৪ ঘণ্টায় প্রায় ১০,০০০ আক্রান্ত, ব্রাজিল, আমেরিকার পর ভারতেই সব থেকে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা

নতুন করোনা মামলায় ভারত ব্রাজিল আর আমেরিকার ঠিক পরে। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন আর ইতালির পর ৭ নম্বরে ভারত।

নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা সওয়া দুই লাখ পৌঁছে গেল। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে হিসেব দিয়েছে, তাতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৬,৭৭০ জন। এঁদের মধ্যে ৬,৩৪৮ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে গিয়েছেন ১,০৯,০০০ জন। গত ২৪ ঘণ্টায় ৯৮৫১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ২৭৩ জন। করোনা সংক্রমণের হিসেবে ভারত এখন বিশ্বে তিন নম্বরে। বুধবার ব্রাজিলে ২৭,৩১২ জন ও আমেরিকায় ২০,৫৭৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, রাশিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৮৫৩৬। অর্থাৎ নতুন করোনা মামলায় ভারত ব্রাজিল আর আমেরিকার ঠিক পরে। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন আর ইতালির পর ৭ নম্বরে ভারত। দেখে নেওয়া যাক, কোন রাজ্যে মৃতের সংখ্যা কত স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রে ২৭১০, গুজরাতে ১১৫৫, দিল্লিতে ৬৫০, মধ্য প্রদেশে ৩৭৭, পশ্চিমবঙ্গে ৩৫৫, উত্তর প্রদেশে ২৪৫, তামিলনাড়ুতে ২২০, রাজস্থানে ২১৩, তেলঙ্গানায় ১০৫, অন্ধ্র প্রদেশে ৭১, কর্নাটকে ৫৭, পঞ্জাবে ৪৭, জম্মু কাশ্মীরে ৩৫, বিহারে ২৯, হরিয়ানায় ২৪, কেরলে ১৪, ঝাড়খণ্ডে ৬, ওড়িশায় ৭, অসমে ৪, হিমাচল প্রদেশে ৫ ও মেঘালয়ে ১ জনের করোনায় মৃত্যু হয়েছে। সংখ্যার হিসেব ১. আন্দামান নিকোবরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩। সকলেই সুস্থ হয়ে উঠেছেন। ২. অন্ধ্র প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২২৩। সেরে উঠেছেন ২৫৩৯ জন। মারা গিয়েছেন ৭১ জন। ৩. অরুণাচল প্রদেশে আক্রান্ত ৪২, সেরে উঠেছেন ১ জন। ৪. অসমে করোনা আক্রান্ত ১৯৮৮ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৪২ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। ৫. বিহারে আক্রান্তের সংখ্যা ৪৪৯৩, তাঁদের মধ্যে ২২১০ জন সেরে উঠেছেন। মারা গিয়েছেন ২৯ জন। ৬. চণ্ডীগড়ে আক্রান্ত ৩০১ জন, সেরে উঠেছেন ২১৪ জন। ৫ জন প্রাণ হারিয়েছেন। ৭. ছত্তিশগড়ে ৭৫৬ জন আক্রান্ত, ২১৩ জন সুস্থ, মৃত ২ জন। ৮. দিল্লিতে আক্রান্ত ২৫০০৪, সুস্থ ৯৮৯৮। মৃত ৬৫০। ৯. গোয়ায় আক্রান্ত ১৬৬, সুস্থ ৫৭। ১০. গুজরাতে আক্রান্ত ১৮৫৮৪, সুস্থ ১২৬৬৭। মৃত ১১৫৫ জন। ১১. হরিয়ানায় আক্রান্ত ৩২৮১, সুস্থ ২১৩৪ জন। মৃত ২৪ জন। ১২. হিমাাচল প্রদেশে আক্রান্ত ৩৮৩, সুস্থ ১৭৯। মৃত ৫। ১৩. জম্মু কাশ্মীরে আক্রান্ত ৩১৪২ জন, সেরে উঠেছেন ১০৪৮ জন। মারা গিয়েছেন ৩৫ জন। ১৪. ঝাড়খণ্ডে আক্রান্ত ৭৯৩ জন, সুস্থ ৩৫৪ জন, মৃত ৬ জন। ১৫. কর্নাটকে আক্রান্ত ৪৩২০ জন, সুস্থ ১৬১০ জন। মৃত ৫৭। ১৬. কেরলে আক্রান্ত ১৫৮৮ জন, সুস্থ ৬৯০ জন। মৃত ১৪ জন। ১৭. লাদাখে আক্রান্ত ৯০ জন, সেরে উঠেছেন ৪৮ জন। মৃত ১। ১৮. মধ্য প্রদেশে আক্রান্ত ৮৭৬২, সুস্থ ৫৬৩৭। মৃত ৩৭৭। ১৯. মহারাষ্ট্রে আক্রান্ত ৭৭৭৯৩ জন, সুস্থ ৩৩৬৮১ জন। মারা গিয়েছেন ২৭১০ জন। ২০. মণিপুরে আক্রান্ত ১২৪ জন, সুস্থ ৩৮ জন। ২১. মেঘালয়ে আক্রান্ত ৩৩ জন। সেরে উঠেছেন ১৩ জন। মারা গিয়েছেন ১ জন। ২২. মিজোরামে অসুস্থ ১৭ জন, সুস্থ হয়ে উঠেছেন ১ জন। ২৩. ওড়িশায় ২৪৭৮ জন করোনা আক্রান্ত। ভাল হয়ে গিয়েছেন ১৪১৬ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। ২৪. পণ্ডিচেরীতে আক্রান্ত ৮২ জন, সুস্থ ২৫ জন। ২৫. পঞ্জাবে আক্রান্ত ২৪১৫ জন, সুস্থ ২০৪৩ জন। মৃত ৪৭। ২৬. রাজস্থানে আক্রান্ত ৯৮৬২ জন, সুস্থ ৭১০৪ জন। মৃত ২১৩ জন। ২৭. তামিলনাড়ুতে আক্রান্ত ২৭২৫৬, সুস্থ ১৪৯০২। মৃত ২২০। ২৮. তেলঙ্গানায় আক্রান্ত ৩১৪৭ জন, সুস্থ ১৫৮৭ জন। মৃত ১০৫। ২৯. ত্রিপুরায় আক্রান্ত ৬৪৪ জন, সুস্থ ১৭৩। ৩০. উত্তরাখণ্ডে অসুস্থ ১১৫৩, সুস্থ ২৯৭ জন। মৃত ১০ জন। ৩১. উত্তর প্রদেশে আক্রান্ত ৯২৩৭, সুস্থ ৫৪৩৯, সুস্থ ২৪৫। ৩২. পশ্চিমবঙ্গে আক্রান্ত ৬৮৭৬, সুস্থ ২৭৬৮, মৃত ৩৫৫। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২২৬৭৭০, সুস্থ ১০৯৪৬২। মোট মৃত ৬৩৪৮।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget