এক্সপ্লোর

Mamata Press Conference: প্রধানমন্ত্রীর ফর্মুলা মানলে ভ্যাকসিন দিতে ১০ বছর লাগবে, মোদিকে আক্রমণ মমতার

বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন তো দিচ্ছেন না, উল্টে মুখ লুকিয়ে পালাচ্ছেন। কড়া ভাষায় তোপ মমতার।

কলকাতা: প্রধানমন্ত্রীর ফর্মুলা মানলে, দেশে ভ্যাকসিন দিতে ১০ বছর লাগবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, এর আগে ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। এখন এখন ৮ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন চাইছি। বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবে। এখন ভ্যাকসিন তো দিচ্ছে না, উল্টে মুখ লুকিয়ে পালাচ্ছে।

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩০ হাজার কোটি টাকা দিলেই, সবাই পেত নিখরচায় ভ্যাকসিন। সেটাই দিলেন না। কেন্দ্র অক্সিজেন দিচ্ছে না, রেমডিসিভির কেন বাজারে নেই? বিহার ভোটের আগে বলেছিলেন, বিনা পয়সায় ভ্যাকসিন দেব। বাংলার ভোটের আগেও একই প্রতিশ্রুতি দেন। এখন মুখ লুকিয়ে পালাচ্ছেন। উনি বিল্ডিং বানাচ্ছেন আর  ১৮ বছরের ছেলেমেয়েরা মরছে। কোভিড নিয়ে বৈঠক কেন এত ক্যাজুয়াল হবে? প্রশ্ন মমতার।

এদিন বৈঠেকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে ভ্যাকসিন দিলে তিন মাসের মধ্যে সবাইকে দেব। বারবার দুই ভ্যাকসিনের মধ্যে সময়সীমা পাল্টানো হচ্ছে। ভ্যাকসিন নেই বলে, বারবার সময়সীমা পাল্টাচ্ছে। চাইলে ওষুধ পর্যন্ত দিচ্ছে না, সবই তো কেন্দ্রের কাছে। আগে বলত সব কা সাথ, এখন বলছে সব ঠিক হ্যায়। তাঁর অভিযোগ, এরাজ্য থেকে অক্সিজেন কেড়ে অন্য রাজ্যে দেওয়া হচ্ছে।

এদিন পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা। ছিলেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,  মুখ্যমন্ত্রীদের ডেকে একটি কথাও বলতে দেওয়া হয়নি। তাঁর কথায়, আমরা মুখ্যমন্ত্রীরা অপমানিত। মুখ্যমন্ত্রীদের পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছিল। কেউ ওষুধ-অক্সিজেনের অবস্থা নিয়ে কিছু জিজ্ঞাসা করেননি। ভাষণে উনি বললেন করোনা নাকি কমে গিয়েছে। এই অবহেলার জন্যই করোনা বেড়ে গিয়েছিল।

একইসঙ্গে কেন্দ্রীয় দল নিয়েও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের পর হিংসা দেখতে দল পাঠাচ্ছে, ভ্যাকসিন আনতে পাঠিয়েছে? তাঁর প্রশ্ন, গঙ্গায় কেন মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। বলছে উত্তরপ্রদেশে কিছুই হয়নি। এসব জায়গায় কেন কেন্দ্রীয় দল যায় না?

 

 

সেরা শিরোনাম

CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget