এক্সপ্লোর

Couple Ties Knot On Flight: মাঝ আকাশে মালা বদল, উড়ানেই নতুন জীবন শুরু তরুণ-তরুণীর

তামিলনাড়ুর বাসিন্দা রাকেশ এবং ধিকশানা। তাঁদের বিয়েতে ঘটল এমন বিরল কাণ্ড।

চেন্নাই: মাঝ আকাশে এবার মালা বদল। বিরল ঘটনার সাক্ষী থাকলেন নেটিজেনরা। মাদুরাই থেকে থুথুকুদি পর্যন্ত চাটার্ড প্লেনে চার হাত এক হয় তরুণ-তরুণীর। এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তামিলনাড়ুর বাসিন্দা রাকেশ এবং ধিকশানা। তাঁদের বিয়েতে ঘটল এমন বিরল কাণ্ড। রাজ্যে উত্তরোত্তর সংক্রমণ বাড়ছে। তাই বিমানেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তরুণ-তরুণীর। আর সেই কারণে চাটার্ড বিমান ভাড়া করেন তাঁরা। গতকাল, রবিবার সেই বিমানেই নতুন জীবনের সূচনা হয়। উপস্থিত ছিলেন বন্ধু, আত্মীয় সহ ১৩০ জন।

জানা গিয়েছে, নিকট আত্মীয়দের উপস্থিতিতে গত সপ্তাহে বিয়ে করেন রাকেশ এবং ধিকশানা। কিন্তু দুজনেরই ইচ্ছা ছিল বিয়েতে এমন কিছু করবেন যাতে সবাইকে চমকে দেওয়া যায়। এদিকে গত শনিবার লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার। আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি রাখা হবে বলে জানানো হয়েছে। তবে মাঝ একদিন নিয়ম বিধিতে ছাড় দিয়েছে সরকার। আর সেই সুযোগকে কাজে লাগালেন রাকেশ এবং ধিকশানা।

যদিও এই বিয়ের বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, “স্পাইসজেটের চাটার্ড বিমান ভাড়া করা হয় মাদুরাইতে। কিন্তু মাঝ আকাশে এই বিয়ের বিষয়ে কিছু জানা নেই।“ নব দম্পতির দাবি, আমন্ত্রিত ছিলেন ১৩০ জন। প্রত্যেকের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরই বিমানে চড়া হয়েছে।

এদিকে শুক্রবারের হিসেব অনুযায়ী তামিলনাড়ুতে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার জন। এরপরই রাজ্য সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নয়া গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বেসরকারি সংস্থার কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য সরকার লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা চালু থাকবে। জরুরি পরিষেবার মধ্যে ওষুধ, দুধের দোকান, খবর কাগজ বিলির মতো পরিষেবা জারি থাকবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget