এক্সপ্লোর

করোনা রুখতে মার্চ থেকে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম খাচ্ছেন গুজরাতের অর্ধেক জনতা

গুজরাতের স্বাস্থ্য দফতরের মুখ্য সচিব জয়ন্তী রবি বলেছেন, কিছু কারণে রাজ্য সরকারের আর্সেনিকাম অ্যালবামের কার্যকারিতায় বিশ্বাস হয়েছে। দেখাও যাচ্ছে, এই ওষুধ যাঁরা খেয়েছেন তাঁদের ৯৯.৬৯ শতাংশ করোনা নেগেটিভ।

গাঁধীনগর: আয়ুষ মন্ত্রক বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউ সবুজ সংকেত দেয়নি। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে সেই মার্চ মাস থেকে রাজ্যবাসীকে আর্সেনিকাম অ্যালবাম-৩০ হোমিওপ্যাথি ওষুধটি খাইয়ে চলেছে গুজরাত সরকার। দেশে করোনা দেখা দেওয়ার পর রাজ্যের অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যেই এই ওষুধ খেয়েছেন। তাদের করোনা রোখার পরিকল্পনা সম্পর্কে ২০ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি প্রেজেন্টেশন পেশ করেছে গুজরাত স্বাস্থ্য দফতর। তারা জানিয়েছে, ৩.৪৮ কোটি জনতার মধ্যে আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিলি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের ৬.৬ কোটি মানুষের অর্ধেকের বেশি এই ওষুধ খেয়েছেন। যদিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্সেনিকাম অ্যালবাম আদৌ কার্যকর কিনা তার কোনও প্রমাণ নেই। বিজ্ঞানীরা তো বটেই, হোমিওপ্যাথিক চিকিৎসকরাও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এ কথা। কিন্তু রাজ্য সরকারের দাবি, যাঁরা আয়ুষ মন্ত্রকের প্রস্তাবিত ওষুধ করোনার আগাম প্রতিষেধক হিসেবে খেয়েছেন, তাঁদের ৯৯.৬৯ শতাংশ করোনা নেগেটিভ। আয়ুষের ওষুধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দাবি করেছে গুজরাত সরকার। গুজরাতের স্বাস্থ্য দফতরের মুখ্য সচিব জয়ন্তী রবি বলেছেন, কিছু কারণে রাজ্য সরকারের আর্সেনিকাম অ্যালবামের কার্যকারিতায় বিশ্বাস হয়েছে। দেখাও যাচ্ছে, এই ওষুধ যাঁরা খেয়েছেন তাঁদের ৯৯.৬৯ শতাংশ করোনা নেগেটিভ। যে ০.৩ শতাংশ করোনা পজিটিভ এসেছেন, তাঁদের লক্ষণও অত্যন্ত অল্প। অতএব আর্সেনিকাম অ্যালবাম-৩০-র কার্যকারিতায় বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তবে এটা প্রকাশ্যে ঘোষণা করার আগে এ নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা প্রয়োজন। রাজ্য আয়ুষ দফতরের ডিরেক্টর ভাবনা প্যাটেল জানিয়েছেন, ভাবনগরের একটি বেসরকারি ক্লিনিকে আর্সেনিকাম অ্যালবাম-৩০ নিয়ে পরীক্ষা চলছে, তবে করোনার আগাম প্রতিষেধক হিসেবে এর কার্যকারিতা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget