এক্সপ্লোর

২০২১-এর শুরুতেই আসতে পারে করোনা টিকা, দরকারে প্রথম ডোজ তিনি নেবেন, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

টিকা তৈরির গতি দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে, তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নিরাপত্তার কোনও ঘাটতি হবে না, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন।

নয়াদিল্লি: আগামী বছরের প্রথম তিন মাসেই করোনা টিকা তৈরি হয়ে যেতে পারে। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তবে ঠিক কবে ওই টিকা আসছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি তিনি। সানডে সংবাদ নামে এক সোশ্যাল মিডিয়া আলোচনায় মন্ত্রী বলেছেন এ কথা। ইংল্যান্ডের ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নেওয়ার পর এক স্বেচ্ছাসেবকের গুরুতর অসুস্থতা ধরা পড়েছে। এ ব্যাপারে হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতে দেশীয় পদ্ধতিতে যে টিকা তৈরি হচ্ছে, তার মানব শরীরে পরীক্ষার সময় সবরকম নিরাপত্তার নেওয়া হয়েছে। টিকার সুরক্ষা, দাম, উৎপাদন সব কিছু নিয়ে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। টিকা তৈরি হয়ে গেলে যাঁদের দরকার সব থেকে বেশি, তাঁদের আগে এটি দেওয়া হবে। তবে প্রথম টিকা নিজে নিতে পারলে তিনি খুশি হবেন, মন্ত্রী জানিয়েছেন। হর্ষ বর্ধন বলেছেন, টিকা বিশেষজ্ঞ গোষ্ঠী তৈরি করা হয়েছে, তারাই দেখছে গোটা প্রক্রিয়া। পরীক্ষার ফল খতিয়ে দেখার পর নির্মাতাদের গণ উৎপাদনের পরামর্শ দেওয়া হবে, যাতে একেবার সময় নষ্ট না হয়। কাদের ওপর এই টিকা প্রথম প্রয়োগ হবে সে ব্যাপারে ঝাড়া বাছা চলছে। তবে টিকার কার্যকারিত্ব প্রমাণ করার জন্য তাঁর ওপর এই টিকা যদি প্রথম প্রয়োগ হয়, তবে তিনি খুশিই হবেন। টিকার দাম কত রাখা হবে তা তিনি জানেন না। তবে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে, দাম যতই হোক, তা যেন যাঁদের এই টিকা সব থেকে বেশি প্রয়োজন তাঁদের কাছে পৌঁছে যায়। সহমতের ভিত্তিতে এই টিকা জরুরিভাবে বয়স্ক নাগরিক, করোনার প্রথম সারির যোদ্ধাদের ওপর প্রয়োগ করা হতে পারে। সাধারণত, তৃতীয় দফার পরীক্ষা হতে ছয় থেকে নয় মাস লাগে। তবে সরকার যদি চায়, তবে জরুরি ভিত্তিতে কমানো যেতে পারে পরীক্ষায় সময়সীমা। তবে নিরাপত্তার দিকটি তাতে আরও কঠোরভাবে দেখা হয়, ফলে তা নিয়ে কারও উদ্বেগের কারণ নেই। টিকা তৈরির গতি দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে, তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নিরাপত্তার কোনও ঘাটতি হবে না, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget