এক্সপ্লোর

সব দেশে এক দামে করোনা টিকা নয়, জানাল ফাইজার

তবে ভিন্ন ভিন্ন দাম নিয়ে বিশ্বের বাজার ধরার লক্ষ্য থাকলেও ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে হ্যাপা রয়েছে।

নয়াদিল্লি:   বিশ্ব জুড়ে করোনা টিকার এক এক রকম দাম হবে। মঙ্গলবার এমনই জানিয়েছে বিশ্বের অন্যতম ওষুধ প্রস্ততকারী সংস্থা ফাইজার। তবে তাদের তৈরি টিকা সহজলভ্য করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে তারা। সেজন্য দামের এই ফারাক থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে। ফাইজার-বায়োএনটেক জুটির টিকাকে গত সপ্তাহে ছাড়পত্র দিয়েছিল ব্রিটেন। মঙ্গলবার থেকে ব্রিটেনে শুরু হয়েছে গণটিকাকরণ সূচি। প্রথম পর্বে টিকা গ্রহণের তালিকায় রয়েছেন প্রবীণ নাগরিক ও স্বাস্থ্যকর্মীরা। এই টিকারও দুটি ডোজ নিতে হবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ফাইজারের টিকা খুব একটা সস্তা নয়। কিন্তু ব্রিটেনে যে দামে ফাইজারের টিকা পাওয়া যাবে আফ্রিকায় সে দামে পাওয়া যাবে না বলে আশ্বস্ত করেছে ফাইজার। মঙ্গলবার সংস্থার সিইও অ্যালবার্ট বোরলা বলেছেন, আমরা দামের একটি স্তর রাখার চেষ্টা করছি। উন্নত বিশ্বে তাদের জিডিপি-র উপর নির্ভর করে একরকম দাম ধার্য হবে। আবার মধ্যমানের রোজগার সম্পন্ন দেশ বা নিম্ন আয়ের দেশ যেমন আফ্রিকার ক্ষেত্রে আমরা কোনও লাভ না রেখেই টিকাগুলি দাম নির্ধারণ করব। উন্নত দেশ হলেই যে ফাইজারের টিকার দাম দারুণ চড়া হবে তেমনটাও নয়। বোরলা জানিয়েছেন, আমেরিকায় হয়তো ফাইজারের প্রতি ডোজের দাম পড়বে তাদের একদিনের ভরপেট খাবারের গড় দামের সমান। তবে ভিন্ন ভিন্ন দাম নিয়ে বিশ্বের বাজার ধরার লক্ষ্য থাকলেও ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে হ্যাপা রয়েছে। এই টিকার সংরক্ষণের জন্য প্রয়োজন ৭০-৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আল্ট্রা কোল্ড চেন। এই ধরনের পরিকাঠামো ভারতের মতো দেশে তো বটেই, বিশ্বের বহু উন্নয়নশীল দেশেও সমস্যাজনক। এই সমস্যার কথা মাথায় রেখেই বোরলা জানিয়েছেন এই ধরনের ঝক্কিপূর্ণ রক্ষণাবেক্ষণ এড়ানো যা কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। মাইনাস ৭০ ডিগ্রির বদলে সহজ ভাবে অর্থাৎ রেফ্রিজারেটরে রেখে একে সংরক্ষণ করা যায় কি না, বা তার জন্য কোনও নতুন ফর্মুলা আনা যায় কিনা সে দিকটিও খতিয়ে দেখছে কোম্পানি। সম্প্রতি পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন তাঁদের দুটি ডোজের সম্মিলিত দাম হাজার টাকার বদলে ৫০০ টাকায় নেমে আসতে পারে। সেখানে ফাইজারের দুটি ডোজ মিলিয়ে দাম পড়ছে তিন হাজার টাকার কাছাকাছি। ফলে এত দামি টিকা নিয়ে বিশ্বের বাজার ধরার বিষয়টি যে বিলক্ষণ কঠিন তা  সম্ভবত বুঝেই দামের ফারাক রেখে সব দেশের কাছে পৌঁছতে চাইছে ফাইজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget