এক্সপ্লোর

WB Covid Restriction Extended: করোনা মোকাবিলায় ১৫ জুন পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধ

জুনের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে

কলকাতা: করোনা মোকাবিলায় সিদ্ধান্ত। জুনের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এখনকার নিয়মেই বাজার-দোকান বন্ধ থাকবে। বাইরে বেরনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। মিষ্টির দোকানও খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগের নিয়মেই খোলা থাকবে সমস্ত জরুরি পরিষেবা। 

বিধিনিষেধে সুফল পেয়েছে পশ্চিমবঙ্গ। করোনা সংক্রমণের দৈনিক হার কমেছে রাজ্যে। তাই এই বিধিনিষেধকেই হাতিয়ার করে করোনাকে আরও খানিকটা বাগে আনতে চায় রাজ্য। বৃহস্পতিবার তাই কড়া বিধিনিষেধের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার স্পষ্ট করেছেন যে, এটা লকডাউন বা কার্ফু নয়। সংক্রমণ রুখতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে মাত্র। কার্ফু এবং লকডাউনে আলাদা আইন রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য়বাসীকে ধন্যবাদ দিয়ে এদিন বলেছেন, 'বাধা নিষেধ জারি করায় কোভিড কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছে।'

এতদিন পাটশিল্পে ৩০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারতেন। এবার তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে করোনা সংক্রান্ত সুরক্ষা-বিধি মেনে চলারও কথা মনে করানো হয়েছে। একইসঙ্গে করোনাভাইরাস টিকা নিয়ে নির্মাণ শিল্পে কাজ চালানো যাবে। সে ক্ষেত্রে যাবতীয় করোনা-বিধি পালনের বিষয়টি বাধ্যতামূলক করতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

দৈনিক সংক্রমণ দিনে দিনে কমলেও, রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু দেড়শোর নীচে নামছেই না।  এক সপ্তাহের বেশি সময় ধরে যা কমার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। শেষ তিন দিনেও দেড়শোর উপরেই থেকে মৃত্যু। 

আর এই পরিস্থিতিতেই, রাজ্যে চলতি বিধিনিষেধের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। গত ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছিল নবান্ন। এবার তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হল। দু-একটি ক্ষেত্র ছাড়া আগের বিধিনিষেধই জারি থাকবে ওই দিন পর্যন্ত। 

বিধিনিষেধ কোথায় কোথায়? ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার দফতর ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। জরুরি সামগ্রীর উৎপাদন ছাড়া বন্ধ থাকবে কল কারখানা। বন্ধ থাকবে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা। 

করা যাবে না কোনওরকম জমায়েত। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রণ করা যাবে না। সৎকারে থাকতে পারবেন না ২০ জনের বেশি। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
Biriyani In Mid Day Meal : মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি ! এই রাজ্যে বড় সিদ্ধান্ত 
মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি ! এই রাজ্যে বড় সিদ্ধান্ত 
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget