এক্সপ্লোর

Covid Update:দেশে ফের নয়া সংক্রমিত ৫হাজার ৩৫৭ জন, করোনা-গ্রাফ ঊর্ধ্বমুখীই

India Corona Infection:শেষ ২৪ ঘণ্টায় ফের নতুন করে ৫ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। সব মিলিয়ে চিকিৎসাধীন রোগী সংখ্যা ৩২ হাজার ৮০০ পেরিয়ে গিয়েছে।

কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় ফের নতুন করে ৫ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্তের  (Corona Infection) খোঁজ মিলল দেশে (India)। সব মিলিয়ে চিকিৎসাধীন রোগী সংখ্যা ৩২ হাজার ৮০০ পেরিয়ে গিয়েছে। একই মেয়াদে ১১ জন মারা গিয়েছেন বলেও খবর। সার্বিক ভাবে দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ।

কী ছবি?
মৃতদের তিন জন গুজরাতের বাসিন্দা, দুজন মারা গিয়েছেন হিমাচল প্রদেশে। বিহার, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ওডিশা এবং উত্তরপ্রদেশেও এক জন করে করোনা আক্রান্তের প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি, কেরলের যে সংশোধিত হিসেব দিয়েছে তাতে নতুন করে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্য দিকে দেশে মোট আক্রান্তের সংখ্য়া ৪ কোটি ৪৭ লক্ষ ছুঁয়ে ফেলেছে। তবে রোগমুক্তির হার এখনও ৯৮.৭৪ শতাংশ। 

কোভিড মোকাবিলায়...
ফের সারা দেশে টেস্ট বাড়ানোর দিকে জোর দিচ্ছে সরকার। কারণ দেখা যাচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে দাপট।  এবার বিশেষজ্ঞরা মনে করছেন,  XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। ফের সারা দেশে টেস্ট বাড়ানোর দিকে জোর দিচ্ছে সরকার। কারণ দেখা যাচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে দাপট। দেশজুড়ে ফের করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কুমার হালেই বলেছিলেন, এখন যেহেতু পরীক্ষা বেড়েছে, তাই কেসও বাড়ছে। কিন্তু ভাল বিষয় হল যে, সংক্রমণের যেসব কেস আসছে, সেগুলি অতটা গুরুতর নয়। বাড়ি থেকে আক্রান্তরা সেরে উঠছেন।  এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মঙ্গলবার কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়ে তাদের সুপারিশে পরিবর্তন করেছে। হু-র পরামর্শ , বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাদের শেষ বুস্টারের ১২ মাস পরে অতিরিক্ত ডোজ দেওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উচ্চ-ঝুঁকিপূর্ণ বলতে বেশি বয়স্কদের কথা বলেছে। সেই সঙ্গে যাঁদের কোমর্বিডিটি ফ্যাক্টর রয়েছে, তাদেরকেও ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। সম্প্রতি কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে। একটি উচ্চ-স্তরের বৈঠকে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে RT-PCR পরীক্ষা বাড়াতে বলেছে।  যেসব ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসছে, সেই নমুনার  জিনোম সিকোয়েন্সিং করতে বলা হয়েছে। সেই সঙ্গে করোনার নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে কতটা তৈরি হাসপাতাল? ১০ ও ১২ এপ্রিল বাংলা সহ একাধিক রাজ্যে মকড্রিল করা হবে। নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন:আদিবাসী কুড়মিদের আন্দোলনের জের, বিপর্যস্ত রেল পরিষেবা, কোন কোন ট্রেন বাতিল?

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget