এক্সপ্লোর

প্লে স্টোরে ভুয়ো অক্সিমিটার অ্যাপ, সতর্ক থাকার বার্তা সাইবার বিশেষজ্ঞদের

খোলা বাজারে অক্সিমিটার যন্ত্রের চাহিদা যেমন বেড়েছে তেমনই বেড়েছে দামও। এই আবহে প্লে স্টোরে ঘুরছে অক্সিমিটার অ্যাপ।

নয়াদিল্লি: ভারতে এখনও উদ্বেগজনক করোনার চিত্র। আর এই করোনাকালে অত্যন্ত প্রয়োজনীয় অক্সিমিটার। যার মাধ্যমে আক্রান্ত রোগীর শরীরের অক্সিজেন স্যাচুরেশন বোঝা যায়। খোলা বাজারে অক্সিমিটার যন্ত্রের চাহিদা যেমন বেড়েছে তেমনই বেড়েছে দামও। এই আবহে প্লে স্টোরে ঘুরছে অক্সিমিটার অ্যাপ। আর এই অক্সিমিটার অ্যাপ নিয়েই এবার কালোবাজারির অভিযোগ। প্লে স্টোরে ভুয়ো অক্সিমিটার অ্যাপের হদিশ দিলেন সাইবার বিশেষজ্ঞরা। আর তা থেকেই গায়েব হয়ে যাচ্ছে টাকা।

কুইক হিল সিকিউরিটি ল্যাব এই সম্পর্কে তথ্য পেয়ে খতিয়ে দেখে। তারা জানাচ্ছে অ্যাপের মধ্যে ম্যালওয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে হ্যাকার বা সাইবার জালিয়াতরা। সাইবার বিশেষজ্ঞরা একটি বিবৃতিতে জানিয়েছে, এই ভুয়ো অ্যাপ ছড়িয়ে দেওয়ার জন্য পে-লোড এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর তৈরি করতে নির্ভরযোগ্য সরঞ্জাম ব্যবহার করে। উল্লেখ্য, প্রাথমিকভাবে হ্যাকাররা অ্যাপ স্টোরকেই টার্গেট করে থাকে। যেখানে ফ্রি এবং টাকার বিনিময়ে-দুভাবেই অ্যাপ পাওয়া যায়।

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিভিন্ন অ্যাপ মার্কেটে ভুয়ো অ্যাপ ছড়িয়ে দিতে হ্যাকাররা গিটহাব (GitHub) –এর মতো টুল ব্যবহার করে। আর এই পদ্ধতিতে বৃহদাংশের মানুষের কাছে পৌঁছে যায় ভুয়ো অ্যাপ। কোনও অ্যাপ ইনস্টল করার সময় তার সম্পর্কে প্রতিটি বিষয় পড়ে নেওয়া কঠিন তা জানে এই হ্যাকাররা। সাইবার বিশেষজ্ঞদের ওই দল বলছে, ব্যবহারকারীদের সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারের জন্য তারা বিশেষভাবে  বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করে। এরপর ভুয়ো অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করলে মোবাইলের সুরক্ষিত ইউজারের ব্যক্তিগত সমস্ত জরুরি তথ্য চলে যাবে হ্যাকার বা সাইবার জালিয়াতদের কাছে।

সোশ্যাল মিডিয়া থেকে বা ফোনে আসা মেসেজ থেকে কোনও লিঙ্ক না খোলার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। একইসঙ্গে জানাচ্ছেন কোনও থার্ড পার্টি থেকে অ্যাপ ইনস্টল করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কারণ এই সব ক্ষেত্রে কোনও সুরক্ষা থাকে না। তাঁরা বলছেন, কোনও অ্যাপ ইনস্টল করার আগে ইংরাজি ব্যাকরণ, বানানের মতো একাধিক বিষয় ভাল করে নিতে হবে। সাধারণ হ্যাকার বা সাইবার জালিয়াতরা ভুল ইংরাজির ব্যবহার করে থাক। একইসঙ্গে অ্যাপে রেটিং এবং রিভিউ পড়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক

ভিডিও

TMC News:
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Suvendu Adhikari |
BJP Durgapur: লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও
Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget