এক্সপ্লোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কতা জারি মৌসম ভবনের

গুজরাত সহ একাধিক রাজ্যকে সতর্ক হতে বলেছে আবহাওয়া দফতর

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ভয়ঙ্কর রূপ নিয়ে এবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে গুজরাত উপকূলে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরব সাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী মঙ্গলবার বা বুধবার আছড়ে পড়তে পারে। বছরের প্রথম এই ঘূর্ণিঝড়ের নাম তৌকতাই। 

ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলির প্রশাসনকে সব রকমভাবে প্রস্তুত হতে বলেছে গুজরাত সরকার।  রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানিয়েছেন, রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর উত্তরপশ্চিম দিকে গুজরাত উপকূলের দিকে এগোবে। ইতিমধ্যে  লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, দক্ষিণ কঙ্কন, মহারাষ্ট্র ও গোয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, কচ্ছ সহ দক্ষিণ পাকিস্তানের দিকে পথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড়। সম্ভবত, ১৭ মে বা ১৮ মে গুজরাত উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ১৭ মে থেকেই গুজরাতে শুরু হতে পারে বৃষ্টি। এরপর দুদিন বাড়বে বৃষ্টির পরিমাণ, জানিয়েছে হাওয়া অফিস। ১৮ মে থেকে  ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সৌরাষ্ট্র, কচ্ছে। আবহাওয়া দফতর ইতিমধ্যে মৎসজীবীদের উপকূল অঞ্চল, সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, গুজরাত, লাক্ষাদ্বীপ কেরল, কর্নাটক, তামিলনাড়ু উপকূল তো বটেই পাশাপাশি ১৫ মে গোয়া এবং মহারাষ্ট্র উপকূলেও সমুদ্র উত্তাল হবে।  

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি সমুদ্র উপকূলবর্তী জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  উল্লেখ্য, তৌকতাই ঘূর্ণিঝড়ের এই নামকরণ করেছে মায়ানমার। গত বছর যে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল, তার মধ্যে মায়ানমারের প্রস্তাবিত নাম ছিল এটি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
Suvendu Ritabrata Meet: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
Firhad Hakim :খোলা হয়নি অধিবেশন কক্ষ,
খোলা হয়নি অধিবেশন কক্ষ, "চরম অপমান", কলকাতা পুরসভা ইস্যুতে প্রতিক্রিয়া ফিরহাদের
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget