এক্সপ্লোর

Tathagata Roy on Kailash Vijayvargiya : এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিন, নাম না করে ট্যুইটে কৈলাসকে কটাক্ষ তথাগতর

ভোটে পরাজয়ের পরও কৈলাস বিজয়বর্গীয়কে একহাত নিয়েছিলেন তিনি। মুকুল রায়ের বিজেপি ত্যাগের পর ফের একবার কৈলাসকে ট্যুইটারে কটাক্ষ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।

কলকাতা : পশ্চিমবঙ্গে দল তৃণমূলের কাছে পরাস্ত হওয়ার পর পরই সরব হয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। একাধিক ট্যুইটে বঙ্গ-বিজেপির দায়িত্বে থাকা "KDSA"-কে (বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক(সংগঠন) শিব প্রকাশ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন) দোষারোপ করেছিলেন। মুকুল রায়ের বিজেপি ত্যাগের পরও কৈলাসের বিরুদ্ধে ঝাঁঝ বজায় রাখলেন তথাগত। 

নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করে ট্যুইট করেন তিনি। একটি ট্যুইটকে রিট্যুইট করে বিজেপি নেতার কটাক্ষ, কিছু যোগ-বিয়োগ করে একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের ট্যুইটের অনুবাদ করেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্টি(বুয়াজি) সম্বোধনে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে তথাগত রায় লেখেন, এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন। ও বোধহয় বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছে। কারণ সারাদিন ওরা দুজনে একসঙ্গে থাকত। মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে এই ট্যুইট করেন তথাগত রায়।

এর আগে মুকুল রায়ের বিজেপি ত্যাগের জল্পনা চলাকালীন এবং তাঁর বিজেপি ত্যাগের পর সরব হয়েছিলেন তথাগত রায়। প্রথমে ট্যুইটারে বিজেপি নেতা লিখেছিলেন, মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়। তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন, তাঁদের সম্পর্কে প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের এই মন্তব্য টুইটে তুলে ধরেন তথাগত।

এছাড়া শুক্রবার মুকুল রায়ের দল ছাড়ার প্রসঙ্গে ট্যুইটারে তিনি লিখেছিলেন, "আমরা সবার গ্রিকদের ব্যবহৃত ট্রোজান হর্সের কথা জানি। গ্রিকরা তা ব্যবহার করে ট্রয় নগরীতে ঢুকে যুদ্ধ জয় করেছিল। বোঝাই যাচ্ছে মুকুল রায় সেই ট্রোজান হর্স। বিজেপিতে এসে উনি দলের সর্বভারতীয় নেতাদের সংস্পর্শে আসেন। দলের ভিতরের সব কথা জেনে নেন। ফিরে গিয়ে উনি মমতাকে সব কথা ফাঁস করে দিয়েছেন।"

প্রসঙ্গত, বিজেপিতে থাকাকালীন কৈলাসের সঙ্গে সখ্যতা ছিল মুকুলের। মুকুলের বিজেপি-ত্যাগের পর তাই সেই ইস্যুতে নাম না করে কৈলাসকে খোঁচা দিলেন তথাগত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget