এক্সপ্লোর

Delhi Election: দেশগঠনে যোগদানের আবেদন, ফোন নম্বর দিয়ে ‘মিসড কল’ দিতে বলল দিল্লির ফলে চাঙ্গা আপ

আজ ভোটগণনার গতিপ্রকৃতি স্পষ্ট হওয়ার পর আপ বলেছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানুষের জন্য কাজ করাই প্রকৃত জাতীয়তাবাদ।

নয়াদিল্লি: সংশয়াতীত, নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে টানা তৃতীয়বার দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পর সাধারণ মানুষকে তাদের দলে সামিল হতে আহ্বান জানাল আমআদমি পার্টি (আপ)। শেষ খবর পাওয়া পর্যন্ত, অরবিন্দ কেজরিবালের দল ৬৩টি, বিজেপি সাতটি আসনে এগিয়ে রয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আপ প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতেই দলের দপ্তরে জড়ো হতে থাকেন দলের নেতা, কর্মীরা। ভোটের ফলাফলের প্রবণতায় উত্সাহী আপের লোকজন, সমর্থকরা দপ্তরের বাইরে ঢাকঢোল বাজিয়ে উত্সবে মেতে ওঠেন। নাচানাচি শুরু হয়। কেজরিবালের অফিসে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী আনন্দে জড়িয়ে ধরেছেন দলের নির্বাচনী কৌশল রচয়িতা প্রশান্ত কিশোরকে। নীল সোয়েটার পরা কেজরিবালকে ঘিরে দলের নেতারা নির্বাচনী গণনার গতিপ্রকৃতির দিকে নজর রাখছিলেন। কিশোর ট্যুইট করেন, ভারতের আত্মা রক্ষায় বুক চিতিয়ে দাঁড়ানোয় দিল্লিকে ধন্যবাদ। আপ ট্যুইট করে, আপে যোগ দিন দেশ গঠনে সামিল হওয়ার জন্য। একটি ফোন নম্বরও তারা দিয়েছে যেখানে মিস কল দিয়ে আপে যোগদানের ইচ্ছা প্রকাশ করতে পারেন যে কেউ। এবার দিল্লিতে ভোট হয়েছে দেশব্যাপী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) প্রেক্ষাপটে। বিজেপি দিল্লির শাহিনবাগের সিএএ-এনআরসি বিরোধী অবস্থান, বিক্ষোভকে টার্গেট করে জাতীয়তাবাদ উস্কে দেওয়া, ধর্মীয় মেরুকরণের কৌশল নেয়। পাল্টা আপ স্বাস্থ্য, শিক্ষা সহ সরকার পরিচালনায় গত পাঁচ বছরের পারফরম্যান্স, বিনা মূল্যে বিদ্যুত, জল সরবরাহ কর্মসূচির জোরে ভোটে লড়ে। আজ ভোটগণনার গতিপ্রকৃতি স্পষ্ট হওয়ার পর আপ বলেছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানুষের জন্য কাজ করাই প্রকৃত জাতীয়তাবাদ। আপ নেতা মণীশ শিসোদিয়া বলেন, আমাদের জয় দেখিয়ে দেবে, রাজনীতিতে সুযোগ পেলে মানুষের জন্য কাজ করাই আসল দেশপ্রেম। শিক্ষা, স্বাস্থ্যের ওপর কাজ করলে দিল্লি প্রমাণ করবে একটা সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করলে জিততে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget