এক্সপ্লোর

প্রাণায়াম করুন করোনা সংক্রমিতরা, দারুণ কার্যকরী, বললেন দিল্লির প্রথম কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তি

২৪ ফেব্রুয়ারি ইউরোপ থেকে ফেরার দিনকয়েক বাদে তাঁর হালকা জ্বর হয়। তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হলে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস মোকাবিলার কী উপায়, কীসে তার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, তা নিয়ে যখন বিস্তর গবেষণা চলছে, সেসময় কোভিড-১৯ সংক্রমিতদের প্রাণায়াম করার পরামর্শ দিলেন, সেরে ওঠার পথে তা দারুণ কার্যকরী বলে দাবি করলেন দিল্লির প্রথম করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগী। ৪৫ বছরের রোহিত দত্ত নামে পেশায় ব্যবসায়ী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, চিকিত্সার সময় তাঁর ক্ষেত্রে দারুণ কাজ দিয়েছে প্রাণায়াম। আমি বলছি, কোভিড-১৯ আক্রান্তরা প্রাণায়াম করুন। তা উতকণ্ঠা, উদ্বেগের মাত্রা কমায়। ২৪ ফেব্রুয়ারি ইউরোপ থেকে ফেরার দিনকয়েক বাদে তাঁর হালকা জ্বর হয়। তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হলে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে আমায় কোয়ারেন্টিন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমায় বাড়ি ফেরার অনুমতি দেয়নি। হাসপাতালে রোগীদের যা যা প্রয়োজন হয়, সব আমি পেয়েছিলাম। উত্তর ভারতের প্রথম রোগী আমিই। প্রত্য়েক ডাক্তার, স্বাস্থ্যকর্মী ছিলেন দারুণ তৈরি, কী করতে হবে, সব জানতেন। নিজে করোনা আক্রান্ত হয়েছেন, জানার পর তিনি বিস্মিত হয়েছিলেন, বলেছেন রোহিত। তবে তিনি সবাইকে বলছেন মনে জোর রাখতে, সরকার, ডাক্তারদের ভরসা করতে। ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে বলছেন, যে কোনও রোগের ক্ষেত্রেই মানসিক ভাবে খুব শক্ত থাকা উচিত। কোভিড-১৯ সারানোর কোনও ওষুধ যেহেতু নেই, তাই ডাক্তাররাই রোগীদের মানসিক বল জুগিয়ে চাঙ্গা রাখছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহ ‘খুবই দুঃখজনক’ বলেও অভিমত জানান রোহিত। কোভিড-১৯ পর্ব কাটিয়ে ওঠার পর নিজের মধ্যে কোনও বদল খেয়াল করেছেন কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, সুস্থ হওয়ার পর দেখছি আমি আগের চেয়ে ধর্মে ভরসা আরও বেড়েছে।

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে

ভিডিও

Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget