এক্সপ্লোর

Pahalgam Satellite Images: হামলার দু’মাস আগে পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজ চেয়ে পর পর আবেদন, আমেরিকার সংস্থার ভূমিকায় প্রশ্ন

Pahelgam Terror Attack: সর্বভারতীয় সংবাদমাধ্যম The Print বিষয়টি সামনে এসেছে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ছক কষা হয় কতদিন আগে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভারতের গোয়েন্দারাও। আর সেই আবহেই চাঞ্চল্যকর তথ্য় উঠে এল। জানা যাচ্ছে, গত ২২ এপ্রিল হামলার দু’মাস আগে হঠাৎ করে পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজের চাহিদা বেড়ে গিয়েছিল। উচ্চমানের ছবি স্যাটেলাইট ছবি খোঁজা হচ্ছিল পহেলগাঁও এবং সংলগ্ন এলাকার। (Pahalgam Satellite Images)

সর্বভারতীয় সংবাদমাধ্যম The Print বিষয়টি সামনে এসেছে। তারা জানিয়েছে, আমেরিকার মহাকাশ প্রযুক্তি সংস্থা Maxar Technology-র ওয়েবসাইটে হঠাৎ করেই পহেলগাঁও এবং সংলগ্ন এলাকার উচ্চমানের ছবির চাহিদা বেড়ে যায়।  ২ থেকে ২২ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। পহেলগাঁওয়ের উচ্চমানের স্যাটেলাইট ইমেজ চেয়ে  Maxar Technologies-এর কাছে ওই সময় ১২টি আবেদন জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ২০২৪ সালের জুন মাসেও একই ভাবে পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজের চাহিদা বেড়ে যায়। (Pahelgam Terror Attack)

কিন্তু এই ঘটনা নেহাত কাকতালীয় নয় বলেই জানা যাচ্ছে। কার পাকিস্তানের জিওস্পেশিয়াল সংস্থা Business Systems International Pvt Ltd (BSI), Maxar Technologies সংস্থার অংশীদার হয়ে ওঠার পর পরই পহেলগাঁওয়ের স্য়াটেলাইট ইমেজের চাহিদা বৃদ্ধি পায়. Maxar Technologies-এ BSI-এর অংশীদারিত্ব এবং পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজের ক্রমবর্ধমান চাহিদার সময়কালের মধ্যে সংযোগ খুঁজে পাচ্ছেন অনেকে। বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরও একটি কারণে, যা হল, BSI-এর মালিকের ট্র্যাকরেকর্ড। 

পাকিস্তানি সংস্থা BSI-এর মালিক ওবায়দুল্লা সৈয়দ। আমেরিকা থেকে বেআইনি ভাবে পাকিস্তানি সরকারকে কম্পিউটার ইক্যুইপমেন্টস ও সফ্টওয়্যার সলিউশনস সরবরাহের জন্য আগেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে আমেরিকা। আমেরিকার আদালত তাঁকে এক বছরের সাজা শোনায়। তাই ওবায়দুল্লার সংস্থার হাতে Maxar-এর অংশীদারিত্ব ওঠা এবং তার পর পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজের চাহিদাবৃদ্ধির সময়কালকে ঘিরে প্রশ্ন উঠছে। যদিও BSI-এর Maxar Technologies-এর অংশীদার হয়ে ওঠা এবং পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজের চাহিদা, দুই ঘটনার মধ্যে প্রত্যক্ষ সংযোগ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু The Print-এর রিপোর্টটি সামনে আসতেই Maxar Technologies-এর ওয়েবসাইট থেকে পার্টনার হিসেবে BSI-এর নাম সরিয়ে দেওয়া হয়েছে। যদিও গত ৯ মে পর্যন্ত ওয়েবসাইটে তাদের নাম জ্বলজ্বল করছিল। 

The Print-এর তরফে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে Maxar Technologies জানায়, ‘পহেলগাঁও বা তার সংলগ্ন এলাকার স্যাটেলাইট ইমেজ চেয়ে BSI-এর তরফে কোনও আবেদন করা হয়নি’। ওয়েবসাইট থেকে BSI-এর নাম সরানো নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি তারা।

Maxar Technologies-এর স্যাটেলাইট ইমেজের উপর নির্ভরশীল তাবড় কর্পোরেট সংস্থা। তাদের বেসরকারি পার্টনারের সংখ্যাই ১২০-র বেশি। ভারতের একাধিক সংস্থাও তাদের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন, Antrix Corporation Ltd, CYRAN AI Solutions, Lepton Software, satpalda Geospatial Services. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO, ভারতের প্রতিরক্ষামন্ত্রকও ছবি কেনে তাদের কাছ থেকে।  Maxar Technologies থেকে স্যাটেলাইট ইমেজ কিনতে গেলে, ছবিপিছু খরচ পড়ে ৩ লক্ষ টাকার মতো। ছবির গুণমানের উপর দাম নির্ভর করে।

জানা গিয়েছে, ৩০ থেকে ১৫ সেন্টিমিটার রেজলিউশনের স্যাটেলাইট ইমেজ সরবরাহ করে Maxar Technologies. পিক্সেল যত কম, ততই ভাল ছবি। পহেলগাঁওয়ের ছবি চেয়ে আবেদন জমা পড়ে চলতি বছরের ১২, ১৫, ১৮, ২১ এবং ২২ ফেব্রুয়ারি। হামলার ১০ দিন আগে, ১২ এপ্রিলও ছবি চেয়ে আবেদন জমা পড়ে। পাশাপাশি, ২৪ এবং ২৯ এপ্রিলও পহেলগাঁওয়ের স্যাটেলাইট ইমেজ চেয়ে আবেদন যায় Maxar Technologies-এর কাছে। তার পর থেকে আর কোনও আবেদন জমা পড়েনি রিপোর্টি প্রকাশ হওয়া পর্যন্ত। 

কোনও এলাকার উচ্চমানের স্যাটেলাইট ইমেজ কেনা মোটেই সহজ কাজ নয়। কারণ বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধের মধ্যে পড়ে। নিরাপত্তাজনিত কারণেই এব্যাপারে বিধিনিষেধ রয়েছে। কিন্তু Maxar Technologies-এর ক্লায়েন্ট হলে, সেক্ষেত্রে বিধিনিষেধ নেই। তাই ISRO-র এক বিজ্ঞানীর কথায়, “সমস্যা হল, Maxar একটি ব্য়বসায়িক সংস্থা। টাকার বিনিময়ে তারা যাকে ইচ্ছে ছবি বিক্রি করতে পারে।”  উচ্চমানের স্যাটেলাইট ইমেজের জন্য এখনও পর্যন্ত Maxar Technologies-এর মতো বিদেশি সংস্থার উপর নির্ভরশীল ভারত। কারণ এখনও সমমানের প্রযুক্তি তৈরি করা যায়নি।

তথ্যসূত্র: The Print (https://theprint.in/defence/)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget