এক্সপ্লোর

DGCA Power Bank Ban: পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠা যাবে না বিমানে? একের পর এক ঘটনায় নিষিদ্ধ করার ভাবনা

Power Bank on Flight: সম্প্রতি দিল্লিতে IndiGo-র একটি বিমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে।

নয়াদিল্লি: একের পর এক অঘটন ঘটেই চলেছে। সেকথা মাথায় রেখে বিমানে পাওয়ার ব্য়াঙ্ক নিষিদ্ধ করার ভাবনা। ভারতের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা (DGCA) বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে বলে খবর। দেশের সমস্ত বিমানে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠা নিষিদ্ধ হতে পারে। (Power Bank on Flight)

সম্প্রতি দিল্লিতে IndiGo-র একটি বিমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর যাচ্ছিল বিমানটি। সেই সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন ধরে যায়। রবিবারের ওই ঘটনায় কেউ আহত না হলেও, দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। (DGCA Power Bank Ban)

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে শিউরে ওঠেন সকলে। বিমানকর্মীরা আগুন নেভাতে সফল হলেও, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভারতের বাইরে অন্য দেশেও একের পর এক এমন ঘটনা ঘটছে। পাওয়ার ব্যাঙ্কের লিথিয়াম ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যাচ্ছে যখন তখন। 

এমতাবস্থায় দেশের সমস্ত বিমানে পাওয়ার ব্য়াঙ্ক নিয়ে ওঠা নিষিদ্ধ করার যায় কি না, সেই নিয়ে পর্যালোচনা চলছে DGCA-র অন্দরে। বিমানে কোন অবস্থায় পাওয়ার ব্য়াঙ্ক নিয়ে উঠছেন যাত্রীরা, বিমান সংস্থাই বা তা নিয়ে কী করছে, দেখা হচ্ছে খতিয়ে। 

সব ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটছে এমনও নয়। তাই শেষ পর্যন্ত ফলাফল যদি অমীমাংসিত থেকে যায়, ঝুঁকির সম্ভাবনা যদি পুরোপুরি বোঝা সম্ভব না হয়, সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ হতে পারে। আবার বেঁধেও দেওয়া হতে পারে পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি।

বিমান পরিবহণ মন্ত্রককেও বিষয়টি জানানো হয়েছে। DGCA-র সঙ্গে পর্যালোচনায় যুক্ত তারাও। IndiGo জানিয়েছে, ট্য়াক্সিওয়ে থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরে আসে তাদের 6E 2107 বিমানটি। এক যাত্রীর ব্যক্তিগত বৈদ্যুতিন সামগ্রী থেকে আগুন ধরে গিয়েছিল। সেটি বসার আসনের পিছনের পকেটে রাখা হয়েছিল। বিমানকর্মীরা শেষ পর্যন্ত আগুন নেভাতে সফল হয়েছিলেন। বিমানটির তেমন কোনও ক্ষতি হয়নি। নিরাপদ ছিলেন যাত্রীরাও। 

এর আগে অক্টোবরের গোড়ায় এমিরেটস বিমানে পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করে। বর্তমানে বিমানে ঘণ্টায় ১০০ ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠায় অনুমতি রয়েছে। বিমানে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়া বা তা থেকে মোবাইল চার্জ করাও নিষিদ্ধ। এপ্রিল মাসে সিঙ্গাপুর এয়ারলাইন্সও বিমানে পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করে। Cathay Pacific, কাতার এয়ারওয়েজও বিধিনিষেধ আরোপ করেছে।

পাওয়ার ব্যাঙ্কে যে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে, তা উচ্চ শক্তিসম্পন্ন। সেগুলি বাজারে ছাড়ার আগে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে। কিন্তু সস্তায় জিনিস বিক্রি করতে গিয়ে বহু সংস্থাই নিয়মের দার ধারে না। এর ফলে তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, বিস্ফোরণ ঘটে। সম্প্রতি চিনে মাঝ আকাশেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্য়াঙ্কে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget