এক্সপ্লোর

Uttarkashi Tunnel Rescue:উত্তরকাশীর উদ্ধারকাজে ত্রাতার ভূমিকা ছিল 'র‍্যাট হোল মাইনিং'-র, কী ভাবে কাজ করে এটি?

Rat Whole Mining:উত্তরকাশীর উদ্ধারকাজে শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকা নিয়েছে 'র‍্যাট হোল মাইনিং' পদ্ধতি। এই পদ্ধতিতে কীভাবে মাটি খোঁড়া হয়?

পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী: উত্তরকাশীর উদ্ধারকাজে (Uttarkashi Tunnel Rescue) শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকা নিয়েছে 'র‍্যাট হোল মাইনিং' (Rat Whole Mining) পদ্ধতি। এই পদ্ধতিতে কীভাবে মাটি খোঁড়া হয়? সোমবার থেকে প্রায় ২৪ ঘণ্টা নাওয়া-খাওয়া ভুলে, কী কী করেছিলেন? বিস্তারিত জানিয়েছেন র‍্যাট হোল মাইনার্স।

হার মেনেছিল যন্ত্র...
শেষ মুহূর্তে কাজে আসেনি কোনও অত্যাধুনিক সরঞ্জাম। উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে শেষ পর্যন্ত কাজে এসেছে, 'র‍্যাট হোল মাইনিং' পদ্ধতি। শুক্রবার, পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায়, তখনই সিদ্ধান্ত নেওয়া হয় উদ্ধার কাজে পাথর কাটার শ্রমিকদের আনা হবে। যাকে বলে, র‍্যাট হোল মাইনিং, মানে ইঁদুরের মতো গর্ত খুঁড়তে খুঁড়তে এগোনো। এই 'র‍্যাট হোল মাইনিং' খুবই ঝুঁকিপূর্ণ! এই পদ্ধতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্য়াশনাল গ্রিন ট্রাইবুনাল। উত্তরপ্রদেশ এবং দিল্লি থেকে এয়ারলিফট করে ১২ জন র‍্যাট হোল মাইনার্সকে আনা হয়।সোমবার দুপুর তিনটে থেকে তাঁরা কাজ শুরু করেন। আর তার, ২৪ ঘণ্টার মধ্যেই চলে এল সাফল্য। র‍্যাট হোল মাইনার্সের সদস্য ওয়াকিল হাসান বললেন, 'ইঁদুর যেমন মাটি কাটে, পিছনে ফেলে দেয়, আমরাও তেমনই করছিলাম।' প্রায় ৪৮ মিটার খননের পর, বার বার যে বাধার সম্মুখীন হতে হচ্ছিল, যে ১০ থেকে ১২ মিটার তখনও খোঁড়া বাকি ছিল, সেটাই হাতে করে সম্পূর্ণ করেন এই মানুষগুলো। এই ১২ জন র‍্যাট হোল মাইনার্সকে ৫০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। কাজটি করেও খুশি প্রত্যেকে। ৪১ জন শ্রমিককে বাঁচাতে পেরে সকলের মুখে চওড়া হাসি।

দুরন্ত উদ্ধার...
উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে ১৭ দিন পর যে ভাবে উদ্ধার করে আনা হয়, তা হার মানিয়ে দিতে পারে যে কোনও হলিউডি থ্রিলারকেও। প্রত্যেক মুহূর্তে টানটান স্নায়ুযুদ্ধ চলে। দিনদুয়েক আগে প্রথম মুক্তির আলো দেখা যায়। প্রথম ধাপে বের করা হয় ২ জন শ্রমিককে। একটু পরে খবর আসে ২০ জনকে উদ্ধার করা যায়। দেখতে দেখতে বাড়তে থাকা উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা। আধ ঘণ্টার কিছু বেশি সময়ে উদ্ধার হন ৪১ জন শ্রমিকই। টানেলের সামনেই তৈরি ছিল অ্যাম্বুল্যান্স। উদ্ধার হওয়া শ্রমিকদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সঙ্কটজনক শ্রমিকদের নিয়ে যাওয়ার কথা ছিল হৃষিকেশ এইমসে। সবটারই সৌজন্যে এই 'র‍্যাট হোল মাইনিং' ।

আরও পড়ুন:পাঁচ বছর আগে মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বিজেপি, মধ্যপ্রদেশ পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? কী বলছে Cvoter

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget