এক্সপ্লোর

বিশাখাপত্তনমে চিকিত্সককে টেনে হিঁচড়ে, হাত বেঁধে নিগ্রহের অভিযোগ, সাসপেন্ড কনস্টেবল

মত্ত অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে স্থানীয় এক চিকিত্সককে রাস্তায় টেনে নিয়ে গিয়ে হাত বেঁধে রাখল পুলিশ। এরপর তাঁকে একটি অটো-রিক্সায় তুলে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে বিখাশাপত্তনমে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

নয়াদিল্লি: মত্ত অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে স্থানীয় এক চিকিত্সককে রাস্তায় টেনে নিয়ে গিয়ে হাত বেঁধে রাখল পুলিশ। এরপর তাঁকে একটি অটো-রিক্সায় তুলে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে বিখাশাপত্তনমে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। যে চিকিত্সকের বিরুদ্ধে মত্ত অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে, তার নাম কে সুধাকর। জামা খোলা অবস্থায় তাঁকে রাস্তায় পুলিশের এক কনস্টেবল টেনে নিয়ে চলেছেন বলে ভিডিওতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নরসিমপটনম সরকারি হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট সুধাকরকে চলতি মাসের শুরুতে সাসপেন্ড করা হয়েছে। সরকার চিকিত্সকদের জন্য পর্যাপ্ত পিপিই ও এন৯৫ মাস্কের জোগান দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এরপর তাঁকে সাসপেন্ড করা হয়। সুধাকরকে নিগ্রহের ঘটনা প্রকাশ্য আসার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আরকে মিনা বলেছেন, যে কনস্টেবল সুধাকরকে নিগ্রহ করেছিলেন, তাঁকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন,  সুধাকর মত্ত অবস্থায় ছিলেন এবং তিনি এক কনস্টেবলের কাছ থেকে ফোন কেড়ে ছুঁড়ে ফেলেছিলেন। এই ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী টিডিপি। তাদের দাবি, সরকারের অপদার্থতা নিয়ে প্রশ্ন তোলায় এক দলিত চিকিত্সকের বিরুদ্ধে অমানবিক ব্যবহার করা হয়েছে। টিডিপি-র অভিযোগ, পুলিশ ও শাসক দলের নেতারা তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করে নিজেদের কাজের সাফাই দিচ্ছেন।

সেরা শিরোনাম

East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
SIR News : সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...
সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget