এক্সপ্লোর

Deadbody Found in Yamuna River: যমুনা নদীতে ভাসছে প্রায় ডজন খানেক লাশ, রয়েছে করোনা আক্রান্তের দেহও

করোনায় মৃত বেশ গ্রামবাসীদের দেহও ভেসে আসতে দেখেন তাঁরা। ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। 

উত্তরপ্রদেশ: নদীতে ভেস আসছে ডজন ডজন মৃতদেহ। শুনতে অবাক লাগলেও এমনই দৃশ্যর সাক্ষী হল উত্তরপ্রদেশের হামিরপুর জেলা। রবিবার যমুনা নদীতে প্রায় ডজনখানেক লাশ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। করোনায় মৃত বেশ গ্রামবাসীদের দেহও ভেসে আসতে দেখেন তাঁরা। ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। 

গ্রামবাসীদের অনেকেরই অভিযোগ, এলাকায় করোনায় মৃতের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে শ্মশানে চাপ পড়ছে। এই কারণেই মৃতদেহগুলি নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের অনেকেই আবার জানিয়েছেন, করোনায় কার্যত মড়ক লেগেছে যমুনা নদীর আশেপাশের গ্রামগুলিতে। সেখানে অনেক পরিবারেরই সৎকারের সামর্থ্য নেই। তাই পরিজনদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সরকারি বা বেসরকারিভাবে করোনায় মৃতের সংখ্যার কোনও তথ্যই মেলেনি এই এলাকাগুলোয়। 

উল্লেখ্য, উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন রাজ্যে ভয়াবহতা নেই। অক্সিজেন, বেডও পর্যাপ্ত। এমনকি রোগী মৃত্যুর হারও সামান্য। তবে যোগীর আশ্বাসের পরও এই ছবি কার্যত শিউরে ওঠার মতোই। উল্লেখ্য উত্তরপ্রদেশে লাগামছাড়া করোনা সংক্রমণ বাগে আনতে ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। জানানো হয়েছে আগামী ১৭ মে পর্যন্ত চলবে এই লকডাউন।

এদিন ঘটনা চোখে পড়তেই খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ এসে নদীর তীর থেকে দুটি দেহ উদ্ধার করে। নিয়ে গিয়ে সৎকার করে তারা। ওই দুটি দেহের মধ্যে একটি আধপোড়া দেহ ছিল বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে এই ঘটনায় স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যদিও গ্রামগুলোতে করোনায় মৃত্যুর প্রকোপ বৃদ্ধির বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। হারিমপুরের এএসপি অনুপ কুমার জানিয়েছেন, 'মৃত্যুর পর সেই দেহ জলে ভাসিয়ে দেওয়ার প্রথা যুগ যুগ ধরেই চলে আসছে এই অঞ্চলে। যদিও এর আগে বড় জোর ২, ১টি দেহ চোখে পড়ত। হঠাৎ এত দেহ কোথা থেকে এল তাও খতিয়ে দেখার আশ্বাস দেন হারিমপুরের এএসপি অনুপ কুমার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
PoK Protest : পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ
পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget