এক্সপ্লোর

Dress code for govt employees: সরকারি কর্মীদের জিনস-টিশার্টে নিষেধাজ্ঞা জারি করল এই রাজ্য

সংবাদ সংস্থা IANS এর রিপোর্ট অনুসারে, এবার থেকে সরকারি কর্মীরা অফিসে শুধুমাত্র ফর্মাল পোশাকই পরে আসতে পারবেন।

পটনা : অফিসে ফর্মাল পোশাক পরার বাধ্য বাধকতা আছে বহু সংস্থাতেই। তবে অনেক ক্ষেত্রেই পোশাক নিয়ে কড়াকড়ি নেই। বহু সরকারি অফিসেই নিজের পছন্দ মতো পোশাক পরে আসেন কর্মীরা। কিন্তু এবার সেক্ষেত্রে কড়া হল বিহার। বিহারের এক আদালত সারান জেলার সরকারি কর্মচারীরা দফতরে জিনস-টিশার্ট পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। জানা গিয়েছে সারানের জেলা প্রশাসক সরকারি কর্মীদের জিনস পরে অফিসে আসতে বারণ করেছেন। সেই সঙ্গে গলায় সবসময় আই-কার্ড ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। 

সংবাদ সংস্থা IANS এর রিপোর্ট অনুসারে, এবার থেকে সরকারি কর্মীরা অফিসে শুধুমাত্র ফর্মাল পোশাকই পরে আসতে পারবেন। কাজের সময় , অর্থাৎ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে অবধি, মেনে চলতে হবে এই নিয়ম। জানা গিয়েছে, অফিসের কাজ ও কর্ম-সংস্কৃতি ধরে রাখতেই এই ভাবনা-চিন্তা।  

প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, এই পোশাক-রীতি যেন ভঙ্গ না করা হয়। জেলা শাসক বিভিন্ন সরকারি দফতরে সারপ্রাইজ ইন্সপেকশন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মীদের দেখবেন জেলাশাসক। আদালতের নির্দেশ সকলে যেন পালন করেন তা সকলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।                         

যদিও এমন নির্দেশ বিহারে নতুন কিছু নয়। নীতীশ কুমার সরকার এর আগেও পোশাক-নিয়ম জারি করেন। অফিসে সাধারণ, সাধাসিধে পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছিল। তখনও অফিসে জিনস ও টি শার্ট পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্ডারে বলা হয়, এটা দেখা গিয়েছে যে অনেক আধিকারিক ও কর্মচারী অফিসে পোশাকের ক্ষেত্রে নিয়ম মানেন না। এমন পোশাক পরেন, যা কর্মক্ষেত্রের সংস্কৃতির বিরোধী। একই ভাবে হরিয়ানা সরকারও চিকিৎসকদের ক্ষেত্রে পোশাকের কিছু কড়াকড়ি করেছেন। হরিয়ানা সরকার নিয়ম জারি করেছে, তাঁরা কাজের জায়গায় জিনস, পালাজো, প্যান্টস, ব্যাকলেস টপ, স্কার্ট ইত্যাদি পরতে পারবেন না। সরকারি হাসপাতালগুলির জন্যই এই নিয়ম। এর আগে সিবিআই কর্তা সুবোধ কুমার জয়সওয়াল ২০২১ সালে তাঁর দফতরের আধিকারিকদের জন্য বেশ কিছু পোশাক-নিয়ম জারি করেন। কাজের সময় সিবিআইয়ের কর্মীরা পরতে পারবেন না জিনস টি-শার্ট, স্পোর্টস শুজ, চপ্পল পরতে পারবেন না বলে জানানো হয়।                            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget