এক্সপ্লোর

Stan Swamy Death : প্রয়াত মানবাধিকার কর্মী ফাদার স্টান স্বামী

প্রয়াত মানবাধিকার কর্মী ফাদার স্টান স্বামী। বয়স হয়েছিল ৮৪ বছর।

মুম্বই : প্রয়াত আদিবাসী অধিকার কর্মী ফাদার স্টান স্বামী। বয়স হয়েছিল ৮৪ বছর। বন্দিদশাতেই মৃত্যু হল এই সমাজকর্মীর। মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয়েছিল স্টান স্বামীকে।

গত বছর এলগার পরিষদ মামলায় গ্রেফতার হন ৮৪-র এই মানবাধিকার কর্মী। শারীরিক কারণে জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। ২৮ মে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গতকাল থেকে ভেন্টিলেটরে ছিলেন। এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। 

ঝাড়খণ্ডে পাঁচ দশক ধরে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেছেন স্টান স্বামী। তাঁর বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। এনআইএ অভিযোগ তোলে। এর পর পুণের কাছে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সেই কোরেগাঁও-ভীমা অশান্তির ঘটনা। যে ঘটনার জেরে মৃত্যু হয় একজনের। তদন্তকারীরা দাবি করেন, এলগার পরিষদের বৈঠক চলাকালীন সমাজকর্মীরা কিছু প্ররোচনামূলক বক্তব্য রাখেন। যার জেরে পরের দিন দানা বাঁধে কোরেগাঁও-ভীমার হিংসার বাতাবরণ। 

এরপর ঝাঁড়খণ্ডের রাঁচির বাড়ি থেকে গ্রেফতার করা হয় স্টান স্বামীকে। দিল্লি থেকে এনআইএ-র একটি দল রাঁচি গিয়ে তাঁকে গ্রেফতার করে। এনআইএ-র বক্তব্য, সিপিআই(মাওবাদী)-এর সিনিয়র নেতারা এলগার পরিষদের আয়োজক ও গ্রেফতার হওয়া সমাজকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত। ওই ঘটনায় আরও কয়েকজন সমাজকর্মী, বুদ্ধিজীবী, আইনজীবী গ্রেফতার হন। ধৃতদের মধ্যে স্টান স্বামীই ছিলেন সবথেকে বয়স্ক। গতমাসে তিনি করোনায় আক্রান্তও হন। তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়। ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

গত সপ্তাহে জামিনের জন্য নতুন করে বোম্বে হাইকোর্টে আবেদন জানান স্টান স্বামী। আদালতকে ভিডিও কনফারেন্সে তিনি জানান, তালোজা জেলে তাঁর শারীরির অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। যদি তাঁকে অন্তবর্তী জামিন না দেওয়া হয়, তাহলে শীঘ্রই তিনি মারা যাবেন। তিনি চিকিৎসার আবেদন জানান। এর পাশাপাশি তালোজা জেলে অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার কথাও তুলে ধরেন। এমনকী করোনা পরিস্থিতিতে জেলে শারীরিক দূরত্ববিধি না মানা, অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা পরিষেবার অভাব ইত্যাদির অভিযোগ তোলেন কারা আধিকারিকদের বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget