এক্সপ্লোর

সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, রায় সুপ্রিম কোর্টের

ল্লির এক প্রবীণ সাংবাদিক মোদির সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছিল

নয়াদিল্লি: প্রত্যেক সাংবাদিকের অধিকার সুরক্ষিত। তাঁদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। একটি মামলার সূত্রে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির এক প্রবীণ সাংবাদিক মোদির সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছিল। সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার সুরক্ষিত। ১৯৬২ সালের এক মামলার রায় উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারের কাজের সমালোচনা করলে কোনও নাগরিকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা যায় না। শীর্ষ আদালত বলছে, কারণ, তা মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী।

হিমাচল প্রদেশের বাসিন্দা সাংবাদিক বিনোদ দুয়া। গত বছর ৩০ মার্চ একটি ভিডিওতে কেন্দ্রের সমালোচনা করেছিলেন দুয়া। তা নিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অজয় শ্যাম। তাঁর অভিযোগের ভিত্তিতে ৬ মে দুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতা  অবমাননাকর জিনিস ছাপানো (-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করে হিমাচল প্রদেশ পুলিশ। কী ছিল ওই ভিডিওতে? ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, গত বছর মোদি সরকারকে কটাক্ষ করে একটি ভিডিও বানিয়েছিলেন তিনি। যা আপলোড করা হয় ইউটিউবে। ওই ভিডিওতে লকডাউন নিয়ে প্রধানমন্ত্রীর নীতির কটাক্ষ করেছিলেন প্রবীণ সাংবাদিক। আর এরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গতকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চে।  দেশের শীর্ষ আদালত ১৯৬২ সালের কেদার নাথ মামলার রায় উল্লেখ করে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে প্রবীণ সাংবাদিককে। এই মামলা বাতিল করে বিচারপতি বলেন, ১০ বছরের অভিজ্ঞতা থাকা কোনও সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা যায় না, যদি না হাইকোর্টের বিচারকের নেতৃত্বাধীন প‍্যানেল তাতে অনুমতি না দেয়। ১৯৬২ সালের রায় উল্লেখ করে শীর্ষ আদালত বলেছে, সরকারের পদক্ষেপের প্রতি ক্ষোভ প্রকাশ বা বিরোধিতা করে কঠোর শব্দ প্রয়োগ দেশদ্রোহ নয়। একইসঙ্গে ওই রায়ের কথা উল্লেখ করে আদালত বলে, দেশদ্রোহিতার বিষয়ে কেদারনাথ সিংহের রায় অনুসারে প্রত‍্যেক সাংবাদিক এই ধরনের অভিযোগ থেকে সুরক্ষিত থাকবেন।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
NEET Paper Leak: দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা
দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা
Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget