এক্সপ্লোর

Imran Khan: একেই বলে স্বাধীন রাষ্ট্র, নয়াদিল্লির বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

Imran Khan Praised India: ঘুরিয়ে-ফিরিয়ে নয়, একেবারে সোজাসাপ্টা ভারত-বন্দনা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে। নির্দিষ্ট করে বললে, নয়াদিল্লির স্বাধীন বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল ইমরানকে। 

লাহোর: ঘুরিয়ে-ফিরিয়ে নয়, একেবারে সোজাসাপ্টা ভারত-বন্দনা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মুখে। নির্দিষ্ট করে বললে, নয়াদিল্লির (New Delhi) স্বাধীন বিদেশনীতির (Independent Foreign Policy) প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল ইমরানকে। 

কী বললেন 'কাপ্তান'? 
রাশিয়ার কাছ থেকে তুলনামূলক ভাবে সস্তায় তেল কেনা আটকাতে মার্কিন চাপের যে ভাবে মোকাবিলা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তারই প্রশস্তি করেন পিটিআই প্রধান।  লাহোরের একটি জনসভায় বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা ফোরামে জয়শঙ্করের একটি ভিডিও দেখান ইমরান। বলেন, 'আমেরিকা ভারতকে বলেছিল, তারা যেন রাশিয়ার থেকে তেল না কেনে। ভারত কিন্তু আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালি, পাকিস্তান নয়। এবার দেখুন, ভারতের বিদেশমন্ত্রী কী বলছেন।ভিডিওটি দেখানোর পর ইমরান বলেন, 'জয়শঙ্কর বলছেন, তোমরা কে? ইউরোপ রাশিয়ার থেকে গ্যাস কেনে। আমাদের দেশের যেমন প্রয়োজন, তেমন তেল কিনব। এটাই হচ্ছে স্বাধীন রাষ্ট্রের নমুনা।' এর পরেই পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনায় মুখর হন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের ক্য়াপ্টেন। বলেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গেই স্বাধীনতা পেয়ে থাকে এবং নয়াদিল্লি যদি দেশবাসীর প্রয়োজন অনুযায়ী বিদেশনীতি তৈরি করতে পারে, তা হলে ওরা কারা (শাহবাজ শরিফের সরকার) যাদের সীমারেখা টানতে হচ্ছে?' তাঁর দাবি, সস্তায় তেল কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু বর্তমান সরকারের মার্কিন চাপ আটকানোর ক্ষমতা নেই। কাপ্তানের কথায়, 'এই দাসত্বের বিরোধী আমি।'     

ক্ষমতা-বদল...
গত এপ্রিলে চূড়ান্ত টানাপড়েনের পর ইমরান খান সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার। প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর কয়েকদিন পরই ইমরান পাকিস্তানের পেশোয়ারে এক সমাবেশে বলেছিলেন, আমি যখন সরকারের অংশ ছিলাম তখন বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন বিপজ্জনক হব।' প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে অন্যায় ভাবে সরানো হয়েছে বলে অভিযোগ ছিল পিটিআই প্রধানের। বিদেশি শক্তির হাতও রয়েছে, অভিযোগ আনেন তিনি। পরে বলেন, ' আমদানি করা সরকারকে মেনে নেব না এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মানুষ কী চান তা দেখিয়েছেন।
তবে 'কাপ্তানের' মুখে এই ভাবে প্রকাশ্যে ভারতের বিদেশনীতির প্রশংসা শুনে চমকে গিয়েছেন অনেকে।

 

আরও পড়ুন:দিনভর ভারী বৃষ্টিতে উত্তাল দিঘার সমুদ্র, বাঁধ টপকে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক গ্রামে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget