এক্সপ্লোর

Women Conceiving After 40: কমছে অল্পবয়সে মা হওয়ার ঝোঁক, বাড়ছে ৪০-এর পর সন্তানধারণের হার, সামনে এল পরিসংখ্যান

Women's Health: আমেরিকার Centres for Disease Control and Prevention (CDC) এই পরিসংখ্যান সামনে এনেছে।

নয়াদিল্লি: জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী হওয়ায় চিন্তায় একাধিক দেশ। সেই আবহে শিশুর জন্ম নিয়ে আমেরিকায় বড় ধরনের পরিবর্তন চোখে পড়ছে। পরিসংখ্য়ান বলছে, সন্তানধারণে চল্লিশোর্ধ্ব মহিলারা কিশোরীদের টেক্কা দিচ্ছেন। ইতিহাসে এই প্রথম সদ্য মা হওয়া মহিলাদের মধ্যে কিশোরীর চেয়ে চল্লিশোর্ধ্ব মহিলার সংখ্যা বেশি। (Women Conceiving After 40)

আমেরিকার Centres for Disease Control and Prevention (CDC) এই পরিসংখ্যান সামনে এনেছে। বলা হয়েছে, এতদিন ২০ অনূর্ধ্ব কিশোরীরা মা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু বয়স ৪০ ছাড়িয়েছে এই মুহূর্তে তাঁদের ছাপিয়ে গিয়েছেন। বয়স ৪০ পেরিয়ে যাওয়া মহিলারা সন্তানধারণের দিকে ঝুঁকছেন বেশি করে। (Women's Health)

CDC জানিয়েছে, ১৯৯০ সাল থেকে অল্পবয়সে মা হওয়ার প্রবণতা লাগাতার কমছে। গত সাড়ে তিন দশকে ২০ অনূর্ধ্ব তরুণীদের মা হওয়ার হার কমেছে ৭৩ শতাংশ। সেই নিরিখে ৪০ ঊর্ধ্ব মহিলাদের সন্তানধারণের হার ১৯৩ শতাংশে গিয়ে পৌঁছেছে।  ২০২৩ সালে আমেরিকায় যত শিশু জন্ম নেয়, তার মধ্যে ৪.১ শতাংশের মায়ের বয়স ছিল ৪০-এর বেশি। সেই নিরিখে ২০ অনূর্ধ্ব মায়েদের হার ৪.০ শতাংশ।

তবে আমেরিকাতেও জন্মের হার রীতিমতো উদ্বেগজনক জায়গায় বলে ধরা পড়েছে ওই রিপোর্টে। বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে জন্মের হার ১৪ শতাংশ কমে গিয়েছে। মহিলাদের মধ্যে অল্পবয়সে মা হওয়ার প্রবণতা কমছে বলেই জন্মের হারে পতন চোখে পড়ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। ২০ থেকে ২৪ এবং ২৫ থেকে ২৯ বছর বয়সি মহিলাদের মধ্যেও সন্তানধারণের হার কমেছে যথাক্রমে ৪৪ শতাংশ ও ২৩ শতাংশ।

তুলনায় ৩০ থেকে ৩৪ বছর মহিলাদের মধ্যে সন্তানধারণের হার বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। ৩৫ থেকে ৩৯ বছর বয়সিদের মধ্যে ৯০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ফলে আমেরিকায় যত শিশু জন্মাচ্ছে, তার মধ্যে ৫১.৪ শতাংশের মায়ের বয়সই ৩০ বা তার ঊর্ধ্বে। ১৯৯০ সালে এই হার ছিল ৩০.২ শতাংশ।

রিপোর্টে বলা হয়েছে, সন্তানধারণে  এখন আর তাড়াহুড়ো করতে চায় না কোনও পরিবারই। তার চেয়ে শিক্ষা, কেরিয়ার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সঠিক জীবনসঙ্গীর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। ফলে সন্তানধারণে দেরি হয়ে যাচ্ছে। কৃত্রিম উপায়ে সন্তানধারণ আরও সহজ হয়ে উঠেছে বলেও বেশি বয়সে সন্তানধারণের দিকে অনেকে ঝুঁকছেন বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget