এক্সপ্লোর

NTR Daughter Death: এনটি রামা রাও-কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার, সন্দেহ 'আত্মহত্যা'-র

Former AP CM's Daughter Commits Suicide: ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাও-র কন্যা কণ্ঠমানেনি উমা মাহেশ্বরীর দেহ। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন তিনি।

হায়দরাবাদ: ঝুলন্ত (hanging) অবস্থায় উদ্ধার হল অন্ধ্রপ্রদেশের (andhra pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) এনটি রামা রাও-র (NTR) কন্যা (daughter) কণ্ঠমানেনি উমা মাহেশ্বরীর দেহ। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন তিনি। এদিন হায়দরাবাদের (hyderabad) জুবিলি হিলসের বাড়ি থেকে তাঁর দেহ (body) পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

যা জানা গেল...
টিডিপি প্রতিষ্ঠাতা রামা রাও-র ১২ জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন উমা। কী ভাবে কী ঘটল এখনও স্পষ্ট নয়। হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, কোনও সুইসাইড নোট-ও পাওয়া যায়নি। পরিজনরা জানাচ্ছেন, এমনিতে স্বামীর সঙ্গে থাকতেন উমা। কিন্তু বর্তমানে একাই ছিলেন। সম্ভবত স্বামী গত কিছু দিন বাইরে। গত রবিবার ছোট মেয়ে-জামাই এসে দেখা করে যায় তাঁর সঙ্গে। তার পর কী হল ঠাওর করতে পারছেন না কেউই। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুপুর ১২টা নাগাদ ঘরে ঢুকে ভিতর থেকে তালা বন্ধ করে দেন তিনি। পরে জোর করে দরজা ভাঙতে হয়। তত ক্ষণে সব শেষ। 

প্রতিক্রিয়া...
ভয়ঙ্কর খবর পেতেই জুবিলি হিলসে উমার বাসভবনে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী দুগ্গুবতী পুরন্দেশ্বরী। আসেন টিডিপি প্রেসিডেন্ট ও অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-র স্ত্রী নারা ভুবনেশ্বরীও। দুগ্গুবতী এবং নারা, দুজনেই সম্পর্কে উমার বোন। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছিলেন এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ-সহ বহু আত্মীয় পরিজন। শোনা যাচ্ছে, গত কিছু সময় ধরে অদ্ভুত রোগে ভুগছিলেন তিনি। সম্ভবত অবসাদও ঘিরে ধরেছিল। তাতেই চরম পথ বেছে নিলেন নাকি মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে, সেটা অবশ্য ময়নাতদন্তে আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন:'সরকার কি চায় কাঁচা সব্জি খেয়ে থাকি', বিতর্কের মাঝেই বেগুনে কামড় তৃণমূল সাংসদের

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget