এক্সপ্লোর

Srikumar Banerjee Death : প্রয়াত পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার ব্যানার্জি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার ব্যানার্জির। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


নিউ দিল্লি : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার ব্যানার্জির। রবিবার মুম্বইয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "ভারতীয় বিজ্ঞানে তাঁর অগ্রণী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন শ্রীকুমার ব্যানার্জি। মূলত পারমাণবিক শক্তি ক্ষেত্র ও ধাতুবিদ্যার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও তিনি ছিলেন একজন অসামান্য মেন্টর এবং প্রতিষ্ঠান প্রস্তুতকারক। তাঁর মৃত্যুতে আমি দুঃখিত। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি।"

এর আগে শ্রীকুমার ব্যানার্জি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত মাসেই সেরে ওঠেন তিনি। এরপর রবিবার নভি মুম্বইয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত মাসে তিনি ৭৫ বছরে পা দিয়েছিলেন।

১৯৬৭ সালে আই আই টি খড়গপুর থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন শ্রীকুমার ব্যানার্জি। মুম্বইয়ে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের(BARC) সায়েন্টিফিক অফিসার হিসাবে কাজে যোগ দেন। ২০০৪ সালে তিনি BARC-র অধিকর্তা নিযুক্ত হন। ২০১০ সাল পর্যন্ত সেই পদেই ছিলেন। এরপর পরবর্তী আড়াই বছর কাটে DAE-তে। ২০১২ সালে পারমাণবিক শক্তি দফতরের সেক্রেটারি হিসাবে অবসর নেন তিনি।

খড়গপুর আই আই টি-র এই প্রাক্তনী ২০০৫ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। এছাড়া বিজ্ঞানের জগতে ব্যতিক্রমী অবদানের জন্য ১৯৮৯ সালে পেয়েছিলেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ফেলো ছিলেন তিনি। 

BARC এবং DAE-তে শ্রীকুমার ব্যানার্জির পূর্ববর্তী ছিলেন ভারতীয় পরমাণু পদার্থবিদ অনিল কাকোদকর। তিনি বলেন, হঠাৎ এই খবরে আমরা স্তম্ভিত। উনি এবং ওঁর স্ত্রী করোনামুক্ত হয়ে উঠেছিলেন। শ্রীকুমার ব্যানার্জি শুধু একজন সহকর্মীই ছিলেন না, উনি ভাল বন্ধুও ছিলেন। অবসরের পরও আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করতাম। উনি প্রায়ই আমায় ফোন করে এনার্জি নিয়ে আইডিয়া শেয়ার করতেন। সপ্তাহখানেক আগেই ওঁর সাথে কথা হয়েছিল। 

উল্লেখ্য, মুম্বইয়ে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের কাউন্সিল মেম্বার ছিলেন শ্রীকুমার ব্যানার্জি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget