এক্সপ্লোর

কৃষিবিলের নিন্দা, 'কিষাণ একতা জিন্দাবাদ!' ট্যুইট প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসরের

মন্টিই প্রথম ক্রিকেটার নন, যিনি কৃষি বিলের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজস্ব মতামত জানালেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহও রবিবার দিল্লি সীমান্তে এক পঞ্জাবী যুবকের প্রতিবাদস্থল পরিষ্কার করার ছবি ট্যুইট করে লিখেছেন, পঞ্জাবী যুবারা দিল্লি সীমান্তে রাস্তা সাফ করছেন। আমরা চাই না, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা বলুন, পঞ্জাবীরা এখানে এসে নোংরা করে দিয়ে চলে গিয়েছে।

নয়াদিল্লি: কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে ট্যুইট প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসরের। সরাসরি কৃষিবিলের বিরোধিতা করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তিনটি বিলই ভারতের সংসদে পাশ হয়েছে গত সেপ্টেম্বর। কিন্তু কৃষকরা বিলের বেশ কিছু শর্তে অখুশি। পঞ্জাব, হরিয়ানা থেকে হাজারে হাজারে কৃষক রাজধানী নয়াদিল্লির উদ্দেশে মিছিল করে এগচ্ছেন। সামিল রাজস্থান, উত্তরপ্রদেশের চাষিরাও। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেট আত্মপ্রকাশ করা মন্টি সাত বছর ইংল্যান্ডের হয়ে খেলেছেন। তিনি কৃষিবিলের বিরোধিতা করে ট্যুইট করেছেন, ক্রেতা যদি বলেন, ফসলের গুণমান প্রতিশ্রুতিমতো ঠিক নেই, তাই চুক্তি কার্যকর করা যাবে না, তাহলে কৃষকের সুরক্ষার কী ব্যবস্থা থাকবে? একটা মূল্য বেঁধে দেওয়ার কোনও উল্লেখই নেই!!! সেইসঙ্গে উল্লেখ করেন বিজেপি, নরেন্দ্র মোদির নাম। #kissanprotest #kissanektazindabad হ্যাশট্যাগেরও উল্লেখ করেন। মন্টি ৫০টি টেস্ট ম্যাচ, ২৬টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ, একটি টি-২০ ম্যাচ খেলেছেন। মন্টিই প্রথম ক্রিকেটার নন, যিনি কৃষি বিলের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজস্ব মতামত জানালেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহও রবিবার দিল্লি সীমান্তে এক পঞ্জাবী যুবকের প্রতিবাদস্থল পরিষ্কার করার ছবি ট্যুইট করে লিখেছেন, পঞ্জাবী যুবারা দিল্লি সীমান্তে রাস্তা সাফ করছেন। আমরা চাই না, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা বলুন, পঞ্জাবীরা এখানে এসে নোংরা করে দিয়ে চলে গিয়েছে। দলে দলে রাজধানীমুখী কৃষকদের গত শুক্রবার দিল্লি পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস প্রয়োগ করে দিল্লি-হরিয়ানা সীমান্তে আটকে দেয়। যদিও পরে চাপের মুখে কেন্দ্র তাঁদের দিল্লি ঢোকার অনুমতি দেয়, তবে উত্তর দিল্লির বাইরে। তা মানতে চাননি চাষিরা। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বুরারি ময়দানে সরে যেতে, প্রতিবাদ বন্ধ রাখতে বলে আলোচনার আমন্ত্রণ জানান। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন চাষিরা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget