এক্সপ্লোর

Hemant Soren Update: 'কেলেঙ্কারি প্রমাণ করলে, রাজনীতি ছেড়ে দেব' চ্যালেঞ্জ হেমন্তের

Jharkhand News: 'গোটা বিষয়টির নেপথ্যে রাজভবনের ভূমিকা আছে। ভয় পেয়ে লড়াইয়ের ময়দান ছাড়ব না।' বললেন হেমন্ত সোরেন

কলকাতা: 'কেলেঙ্কারি প্রমাণ করলে, রাজনীতি ছেড়ে দেব।' আস্থাভোটে যোগ দিতে এসে চ্যালেঞ্জ হেমন্ত সোরেন (Hemant Soren Update)। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের সপক্ষে নথি পেশের দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজভবনের বিরুদ্ধেও সরব হন তিনি। 

চ্যালেঞ্জ হেমন্ত সোরেনের: আজ ঝাড়খণ্ড (Jharkhand News) বিধানসভায় ২ দিনের বিশেষ অধিবেশন।অগ্নিপরীক্ষা চম্পই সোরেনের। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নতুন মুখ্যমন্ত্রী। আস্থাভোটে যোগ দিতে এলেন ইডি-র হেফাজতে থাকা হেমন্ত সোরেন। আর সেখান থেকেই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। ED-র উদ্দেশে বলেন, 'কোনও কেলেঙ্কারি প্রমাণ করলে, রাজনীতি ছেড়ে দেব। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের সপক্ষে নথি পেশ করা হোক। গোটা বিষয়টির নেপথ্যে রাজভবনের ভূমিকা আছে। ভয় পেয়ে লড়াইয়ের ময়দান ছাড়ব না। সময়ের চাকা ঘুরবে, আমিও ফের আপনার সামনে হাজির হব।'

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। ম্যাজিক ফিগার ৪১। মহাজোটের পক্ষে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯, কংগ্রেস ১৭, RJD-এর একজন এবং CPI (ML)-এর একজন, সব মিলিয়ে ৪৮ জন বিধায়ক রয়েছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে NDA জোটের পক্ষে বিজেপির ২৬-সহ ৩২ জন বিধায়ক রয়েছেন বলে দাবি। JMM এবং কংগ্রেসের তরফে, দলীয় বিধায়কদের বিধানসভায় হাজির হওয়ার জন্য হুইপ জারি করা হয়। জোটের বিধায়কদের রাখা হয়েছিল সার্কিট হাউসে। সেখান থেকেই আজ বাসে চড়ে বিধানসভায় যান বিধায়করা। 

কেন হেমন্ত সোরনকে গ্রেফতার? 

প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে নেমে একটি বড় চক্রের হদিস মেলে। জমি মাফিয়াদের পাশাপাশি কয়েক জন সরকারি আধিকারিক ও মিডলম্যানের নাম উঠে আসে।  অভিযোগ, তাঁরাই নথিপত্র জাল করে একজনকে প্রতিরক্ষামন্ত্রকের জমির মালিক বানিয়েছিলেন। ইডি সূত্রে দাবি, পরে বিতর্কিত জমি বিক্রি করা হয় পশ্চিমবঙ্গের এক চা বাগানের মালিকের কাছে। তদন্তকারীরা জানতে পারে, জমির দাম ২০ কোটির বেশি হলেও তা বিক্রি হয়েছে মাত্র ৭ কোটিতে। অভিযোগ, নথিপত্র জাল করার কাজেও বিপুল অর্থের লেনদেন হয়েছিল। সেসব অভিযোগেই নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এই মামলায় এর আগে দশ বার ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়েছিল ইডি। যার মধ্যে ৯ বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গ্রেফতারির আগে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর ইডির ঘেরাটোপের মধ্যে রাজভবনে গিয়ে ইস্তফা দেন হেমন্ত সোরেন। পদত্যাগের পরই তাঁকে গ্রেফতার করে ইডি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Assembly: সংসদে স্মোক-ক্যানকাণ্ডের জের, এবার রাজ্য বিধানসভায় কড়া নিরাপত্তা

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget