এক্সপ্লোর

Bangladeshi Arrested: ফের বাংলাদেশি গ্রেফতার, গুজরাতের পর এবার ত্রিপুরা

Bangladeshi Arrested from Tripura: আগরতলা স্টেশন থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : গুজরাতের পর এবার ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি। আগরতলা স্টেশন থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জহিরুল ইসলাম ওরফে জাহির ঢাকার বাসিন্দা। ধৃত দিলওয়ার হোসেন শরীয়তপুরের বাসিন্দা। ধৃত জামিরুল ইসলাম পঞ্চগড়ের বাসিন্দা। ধৃত মহম্মদ জিয়া বাংলাদেশের জামালপুরের বাসিন্দা। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে ব্যাঙ্গালোর, চেন্নাইয়ে যাচ্ছিল এই চারজন, খবর পুলিশ সূত্রে। 

শনিবার সন্ধ্যায় এই চারজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ একসঙ্গে এই অভিযান করেছিল।  প্রাথমিক জিজ্ঞাসায় ধৃতেরা জানিয়েছে তারা বেঙ্গালুরু, চেন্নাই যাবে। এর পাশাপাশি উত্তর জেলায় ২ জন এবং সিপাহীজলা জেলায় ১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে। আর এই আবহেই গুজরাতে পুলিশের অভিযানে পাকড়াও হয়েছেন এক হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী। আমদাবাদ এবং সুরাতে ব্যাপক ধরপাকড় করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০২২ জন বাংলাদেশি। সূত্রের খবর, এঁদের কাছে নেই বৈধ নথিপত্র। বেআইনি ভাবেই এদেশে প্রবেশ করেছিলেন তাঁরা। আর এবার ভারত ছেড়ে পালাচ্ছিলেনও ভুয়ো, জাল কাগজপত্রের সাহায্যে। আমদাবাদ থেকে ৮৯০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুরাত থেকে গ্রেফতার হয়েছেন ১৩২ জন বাংলাদেশি। 

গুজরাত পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট, ইকোনমিক অফেন্স উইং এবং স্থানীয় পুলিশ, একযোগে অভিযান চালিয়েছে আমদাবাদ এবং সুরাতে। পুলিশ সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া শেষ হলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই প্রথম নয়, এর আগে মুম্বই এবং দিল্লি থেকেও অনেক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল যারা কোনও বৈধ কাগজ নিয়ে ভারতে আসেনি। জাল নথিপত্রের সাহায্যে ভুয়ো পরিচয় নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল ভারতে। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। বেছে বেছে টার্গেট করা হয় হিন্দু পুরুষদের। বেশিরভাগ পর্যটককেই খুব কাছ থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে। ভূস্বর্গের 'মিনি সুইৎজারল্যান্ড'- এর এই ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে মোট ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। রয়েছেন বাংলার তিন বাসিন্দাও। অন্যদিকে পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক কাশ্মীরি টাট্টু ঘোড়ার চালক, স্থানীয় যুবক সৈয়দ আদিল হুসেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget