এক্সপ্লোর

বিয়ের জমানো টাকায় খাইয়েছেন গরিবদের, পুনের রিকশা চালকের জন্য সাহায্য নানা দিক থেকে

তাঁর কথা পড়ে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাঁকে অর্থসাহায্য করেছেন। অক্ষয় জানিয়েছেন, ৬ লাখের মত টাকা পেয়েছেন তিনি। সেই টাকা দিয়ে কিনেছেন মুদির দোকানের জিনিসপত্র। এবার দুর্গত পরিবারগুলির মধ্যে রেশন বিলি করবেন তাঁরা।

পুনে: বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকা উজাড় করে দিয়ে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। পুনের রিকশা চালকের খবর ছড়িয়ে পড়তে সাহায্য এসে পৌঁছচ্ছে গোটা দেশ থেকে। অসংখ্য মানুষ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। ৩০ বছরের ওই রিকশা চালকের নাম অক্ষয় কোঠাওয়ালে। সাহায্য হিসেবে তাঁর কাছে যে টাকা এসে পৌঁছেছে তাও তিনি খরচ করছেন গরিব মানুষের খাবার ও রেশনের জোগাড় করতে। অক্ষয় জানিয়েছেন, যাঁরা তাঁকে সাহায্য পাঠিয়েছেন তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ। পুনের রাস্তায় যাঁদের খাবারের জন্য পড়ে থাকতে দেখেন, তাঁদের জন্যই এই টাকা খরচ করছেন তিনি। বিয়ের জন্য ২ লাখ টাকা জমিয়েছিলেন অক্ষয়। ২৫ মে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের জন্য পিছিয়ে যায়। গরিব, বিশেষত শ্রমিকদের কষ্ট দেখে আর স্থির থাকতে পারেননি তিনি। কয়েকজন বন্ধুকে নিয়ে গড়ে তোলেন একটি রান্নাঘর, বিয়ের জন্য জমানো টাকা খরচ করে দরিদ্রদের জন্য রান্না চড়ান তাঁরা। তারপর বিলি করতে শুরু করেন রান্না করা খাবার। এর মধ্যে গত মাসে অক্ষয়ের বাবার মৃত্যু হয়। কিন্তু তাতেও নিজের ব্রত থেকে সরে আসেননি তিনি। তাঁর কথা পড়ে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাঁকে অর্থসাহায্য করেছেন। অক্ষয় জানিয়েছেন, ৬ লাখের মত টাকা পেয়েছেন তিনি। সেই টাকা দিয়ে কিনেছেন মুদির দোকানের জিনিসপত্র। এবার দুর্গত পরিবারগুলির মধ্যে রেশন বিলি করবেন তাঁরা। এছাড়া নিজের অটো রিকশায় বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের বিনা মূল্যে চিকিৎসকের কাছে পৌঁছে দেন অক্ষয়। অটো রিকশায় লাউড স্পিকার লাগিয়েছেন, তার মাধ্যমে তিনি ও  তাঁর বন্ধুরা করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দেন মানুষের মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Hotel Raid: পাঁচতারা হোটেলে পচা মাংস-বাসি দুধ! উদ্ধার ১০৫ কেজি মেয়াদ-উত্তীর্ণ খাবার, চক্ষু চড়কগাছ সকলের
পাঁচতারা হোটেলে পচা মাংস-বাসি দুধ! উদ্ধার ১০৫ কেজি মেয়াদ-উত্তীর্ণ খাবার, চক্ষু চড়কগাছ সকলের
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget