এক্সপ্লোর

Indian Railways: পঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসের কামরায় বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক, প্রাণ বাঁচাতে মালপত্র ফেলে ঝাঁপ যাত্রীদের

Garib Rath Express Fire: শনিবার সকালে ১২২০৪ অমৃতসর-সহর্ষ গরিব রথ এক্সপ্রেসে আগুন লাগে।

অমৃতসর: যাত্রীবাহী ট্রেনে আচমকা আগুন। আগুন লাগল অমৃতসর-সহর্ষ গরিব রথ ট্রেনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত। আগুন নিভিয়ে শেষ পর্যন্ত ট্রেনটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কী করে আগুন লাগল, এখনও পর্যন্ত জানা যায়নি। হুড়োহুড়িতে বেশ কয়েক জন চোট পেয়েছেন। (Indian Railways)

শনিবার সকালে ১২২০৪ অমৃতসর-সহর্ষ গরিব রথ এক্সপ্রেসে আগুন লাগে। পঞ্জাবের সরহিন্দ স্টেশনে এই অগ্নিকাণ্ড ঘটে, যা কি না নর্দার্ন রেলওয়ে জোনের অন্তর্ভুক্ত। সকালে ৭টা বেজে ৩০ মিনিটে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। শেষ পর্যন্ত বেলা ১০টা বেজে ৩৯ মিনিটে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। (Garib Rath Express Fire)

ট্রেনের ১৯ নম্বর কামরায় আগুন লাগে বলে খবর। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান। তবে নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার পরই ট্রেনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামান লোকো পাইলট। জিনিসপত্র ফেলে রেখেই ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। ধাক্কাধাক্কিতে অনেকে আহত হয়েছেন বলে খবর।

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের কামরার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে জানলা দিয়ে। ট্রেনের পিছনের দরজা দিয়েও গল গল করে ধোঁয়া বেরোতে থাকে। সেই অবস্থায় হোসপাইপে করে জল ছোড়া হয়। অগ্নিনির্বাপকও চোখে পড়ে। বহু মানুষকে নেমে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রেলের আধিকারিকরা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন চোখে পড়ে। রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ পদক্ষেপ করেন। যাত্রীদের তড়িঘড়ি অন্য কামরায় সরিয়ে নিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় শেষ পর্যন্ত। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। 

 ১২২০৪ অমৃতসর-সহর্ষ গরিব রথ এক্সপ্রেস ৩১.২০ ঘণ্টায় ১৭১৬ কিলোমিটার পথ অতিক্রম করে। সপ্তাহে তিন দিন, বুধ, শনি ও রবিবার অমৃতসর থেকে ট্রেনটি ছাড়ে। মোট ২৩টি স্টেশনে দাঁড়ায়, যার মধ্যে রয়েছে জলন্ধর সিটি, আম্বালা, দিল্লি, হাপুর, মোরাদাবাদ, বরেলী, লখনউ, গোরক্ষপুর, ছাপরা, মুজফ্ফরপুর, বেগুসরাইয়ের মতো স্টেশন। সেই ট্রেনে কী থেকে আগুন লাগল, এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget