এক্সপ্লোর

Republic Day Doodle: প্রজাতন্ত্র দিবসের শ্রদ্ধা, গুগল ডুডলে ভারতীয় শিল্পীর সৃষ্টি

Google Doodle: আহমদাবাদের বাসিন্দা শিল্পী পার্থ কোঠেকার তৈরি করেছেন এই শিল্পকর্মটি।

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাল গুগলও। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাতে ডুডলে স্থান দিল গুগল। ডুডলে জায়গা পেয়েছে রাষ্ট্রপতি ভবন। হ্যান্ড-কাট পেপার দিয়ে তৈরি হয়েছে এটি।  
 
স্রষ্টা কে?
আহমদাবাদের বাসিন্দা শিল্পী পার্থ কোঠেকার (Parth Kothekar) তৈরি করেছেন এই শিল্পকর্মটি।

কী হয়েছে ওই ডুডলে?
গুগলের ওই ডুডলে জায়গায় পেয়েছে রাষ্ট্রপতি ভবন। ওই শিল্পকর্মটিতে ২৬ জানুয়ারির প্যারেডের একটি অংশ। দেখানো হয়েছে ইন্ডিয়া গেট। নিরাপত্তারক্ষীদের প্যারেড। 

কতক্ষণ ধরে তৈরি:
সংবাদসংস্থা সূত্রে খবর, শিল্পী জানিয়েছেন গোটা আঁকাটি আঁকতে ৪ দিন ৬ ঘণ্টা সময় লেগেছে। গুগলের তরফে ডুডল হিসেবে এই আঁকা বাছাই হওয়ার খবর 'গায়ে কাঁটা দেওয়ার মতো'। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, 'আমি কখনও ভাবিনি এমন সুযোগ আমি পাব। আমি চেয়েছিলাম ভারতের বহুত্ববাদকে একটি আঁকার মধ্যে আনতে। যাতে দর্শক সেই বিষয়টি বুঝতে পারেন।'    


Republic Day Doodle: প্রজাতন্ত্র দিবসের শ্রদ্ধা, গুগল ডুডলে ভারতীয় শিল্পীর সৃষ্টি 

১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান তৈরি করে সংবিধান সভা। তারপরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বলবৎ হয় সংবিধান। সেই সময় থেকেই ভারত সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র পরিচয়ে আত্মপ্রকাশ করে। তিনটি জাতীয় ছুটি দিবসের একটি হল প্রজাতন্ত্র দিবস।

প্রতিবছর, প্রজাতন্ত্র দিবস উদযাপনের অন্যতম অংশ হল বর্ণাঢ্য কুচকাওয়াজ। দেশের নিরাপত্তারক্ষীবাহিনী শৌর্য প্রদর্শন করে। এই দিনের অনুষ্ঠানে প্রথা অনুযায়ী বিদেশের কোনও রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই বছর প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি। 

সকাল ১০টা ০৫ মিনিটে ওয়ার মেমোরিয়ালে পৌঁছন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২২মিনিটে কর্তব্য পথে পৌঁছলেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২৫ মিনিটে কর্তব্য পথে পৌঁছলেন উপরাষ্ট্রপতি। সকাল ১০টা ২৭ মিনিটে প্রধান অতিথি রাষ্ট্রপতির আগমন। সকাল সাড়ে দশটা নাগাদ কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়েছে। তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি।

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো। রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা। কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: কোন টিকার বুস্টার ডোজে সবচেয়ে বেশি সুরক্ষা? চমকপ্রদ তথ্য ভারতীয় গবেষণায়

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget