এক্সপ্লোর

করোনার কিট কেনায় ‘দুর্নীতি’, নাইসেডে ভ্যাকসিন ট্রায়ালের সূচনায় সরব রাজ্যপাল, এটা রাজনীতির কথা বলার জায়গা নয়, পাল্টা ফিরহাদ

রাজ্যে লাগাতার রাজনৈতিক সংঘাত চলছে। করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ছুঁইছুঁই! এখনও অবধি দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষ। বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। এই প্রেক্ষাপটেই রাজ্যে শুরু হয়েছে কোভ্যাক্সিনের ট্রায়াল।

কলকাতা: কলকাতায় করোনার ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শুরু! কিন্তু সেখানেও বাদ গেল না রাজনীতি! করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা সরঞ্জাম কেনায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার নাইসেডে ভ্যাকসিনের ট্রায়ালের সূচনা করতে গিয়ে তিনি কাঠগড়ায় তোলেন তৃণমূল সরকারকে। এটা রাজনীতির কথা বলার জায়গা নয়। পাল্টা বিঁধলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। রাজ্যে লাগাতার রাজনৈতিক সংঘাত চলছে। করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ছুঁইছুঁই! এখনও অবধি দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষ। বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। এই প্রেক্ষাপটেই রাজ্যে শুরু হয়েছে কোভ্যাক্সিনের ট্রায়াল। বুধবার সকাল ১১টার সময় কলকাতা নাইসেডে ভ্যাকসিনের ট্রায়ালের সূচনা করেন রাজ্যপাল। আর সেখানে দাঁড়িয়েই করোনার কিট দুর্নীতির অভিযোগে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল। বলেন, করোনা পরিস্থিতির জন্য যে সমস্ত জিনিসপত্র পারচেজ করা হয়েছে , তাতে ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু সেই রিপোর্ট সামনে আনা হচ্ছে না, যারা দুর্নীতিতে যুক্ত, যারা অভিযুক্ত তারাই কীভাবে তদন্ত করতে পারে? করোনা নিয়ে দুর্নীতি দুর্ভাগ্যজনক, তার রিপোর্ট সামনে আনা হোক। বিকেল ৪টের সময় কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নিতে নাইসেডে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘুরিয়ে রাজ্যপালকে জবাব ফিরিয়ে দিয়েছেন তিনিও। বলেন, এটা রাজনৈতিক কথা বলার জায়গা নয়, এখানে এসেও উনি একথা বললেন। এই ইস্যুতে রাজ্যপালের সুরেই তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, করোনার কিট নিয়ে দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতা-মন্ত্রীরাই বিক্রি করিয়েছে, এই নিয়ে আমরাও প্রতিবাদ করছি। কিন্তু তৃণমূল-রাজ্যপাল সংঘাতে আখেরে সাধারণ মানুষের কি কোনও লাভ হচ্ছে, প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাংলায় তো শুধু দুর্নীতি আছে, রাজ্যপাল তো বলে যাচ্ছেন, কিন্তু কে ব্যবস্থা নিচ্ছে, করোনা থেকে আমপান সবেই দুর্নীতি, রাজ্যপাল বলেই চলেছেন, কেন্দ্র কোনও অ্যাকশন নেয় না! পাহাড় থেকে জঙ্গল, নবান্ন থেকে নাইসেড - রাজ্য-রাজ্যপাল সংঘাতের এখনও আর কোনও গণ্ডী নেই!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Farooq Abdullah: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ! অল্পের জন্য রক্ষা পেলেন ফারুক আবদুল্লা
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ! অল্পের জন্য রক্ষা পেলেন ফারুক আবদুল্লা
Gas Booking Rule and Steps: মিসড কল যাচ্ছে না, অফিসে গিয়েও মিলছে না LPG! বিকল্প এই ব্যবস্থায় হতে পারে গ্যাস বুকিং, পদ্ধতি রইল ধাপে ধাপে
মিসড কল যাচ্ছে না, অফিসে গিয়েও মিলছে না LPG! বিকল্প এই ব্যবস্থায় হতে পারে গ্যাস বুকিং, পদ্ধতি রইল ধাপে ধাপে
Donald Trump : 'টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই', ইরানের সঙ্গে 'শীঘ্রই' সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের
'টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই', ইরানের সঙ্গে 'শীঘ্রই' সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের
West Bengal News Live: ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ! মমতাকে চিঠি নীতিন গডকড়ির চিঠি
ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ! মমতাকে চিঠি নীতিন গডকড়ির চিঠি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget