এক্সপ্লোর

'তথ্যগতভাবে ভুল এবং সাংবিধানিকভাবে দুর্বল', মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা জবাব রাজ্যপালের

করোনা-আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ শাণাচ্ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার সংঘাতের আঁচ আরও বাড়িয়ে রাজ্যপালকে পাঁচ পাতার একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ পাতার চিঠির প্রাপ্তি স্বীকার করে রাজ্যপাল ধনকড় পাল্টা ট্যুইট করলেন। লিখলেন, আপনার চিঠি তথ্যগতভাবে ভুল এবং সাংবিধানিকভাবে দুর্বল। সন্ধে ৭ টা ৪৫ এ প্রাথমিক ভাবে এর উত্তর দেবেন। রাজ্যের আসল ছবিটা জানা দরকার সকলের। ট্যুইট ধনকড়ের। করোনা-আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ শাণাচ্ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার সংঘাতের আঁচ আরও বাড়িয়ে রাজ্যপালকে পাঁচ পাতার একটি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিটি লাইনে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে মনে করিয়ে দিয়েছেন তাঁর সাংবিধানিক ক্ষমতা। মনে করিয়ে দেন ১৯৪৯ সালের ৩১ মে বাবাসাহেব অম্বেডকর সংবিধান সভায় রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে ঠিক কী বলেছিলেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনি আমাকে সরাসরি আক্রমণ করছেন। আমার মন্ত্রী এবং অফিসারদের আক্রমণ করেছেন। আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক।’ হালে করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার খোঁচা দেন রাজ্যপাল। কখনও তাঁর ট্যুইটে উঠে আসে করোনা-পরীক্ষার প্রসঙ্গ, কখনও রেশন বণ্টনের কথা। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহায়তা করার আর্জি জানিয়েও ট্যুইট করেন জগদীপ ধনকড়। রাজ্যপালের ভূমিকা নিয়ে তৃণমূলের নেতারাও পাল্টা জবাব দেন। কিন্তু এবার একেবারে সরাসরি সংবিধানে রাজ্যপালের ক্ষমতা কতটা সীমাবদ্ধতাই বা কী, তা নিয়ে লিখিত জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘মনে হয় ভুলে গেছেন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী। মনে হয় ভুলে গেছেন আপনি মনোনীত রাজ্যপাল। আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন। কিন্তু অম্বেডকরের কথা উপেক্ষা করা আপনার উচিত নয়। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে।’ রাজ্যপালকে তাঁর এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়ে, মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ১৯৪৯ সালের ৩১ মে বাবাসাহেব অম্বেডকর সংবিধান সভায় বলেছিলেন, ‘আমরা মনে করি, রাজ্যপালের ক্ষমতা এতই সীমাবদ্ধ, এতই নগণ্য, রাজ্যপালের জায়গা এতটাই আলঙ্কারিক যে, তাঁদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি ভোটে লড়তে এগিয়ে আসবেন।’ চিঠিতে সারকারিয়া কমিশনের সুপারিশেরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেই সুপারিশে স্পষ্ট উল্লেখ, দেশের শাসক দলের কোনও নেতা অন্য দল শাসিত রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হবেন না, এটাই কাঙ্খিত।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: শরণার্থী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
শরণার্থী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget