এক্সপ্লোর

Governor Dhankhar: ‘ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে’, ট্যুইট রাজ্যপালের, ‘বিজেপির দালাল’, কটাক্ষ কুণালের

রাজ্যপালের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। একটি ভিডিও শেয়ার করে রাজ্যপালের ট্যুইট, ‘ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই করছে না। যা হচ্ছে সেটা পুরোটাই বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য।’

জানা গেছে, রাজ্যপাল আগামীকাল মুখ্যসচিবকে তলব করেছেন। ভোট-পরবর্তী হিংসা ও সামাজিক বয়কটের অভিযোগের প্রসঙ্গ নিয়েই মুখ্যসচিবকে রাজ্যপাল তলব করেছেন বলে জানা গেছে। 

রাজ্যপালের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন রাজ্যপাল। সাংবিধানিক পদের মর্যাদা লঙ্ঘণ করে তিনি রাজভবনকে দিল্লির শাসক দল বিজেপির অ্যাজেন্ডা পূরণের জন্য ব্যবহার করছেন বলেও কুণালের অভিযোগ। তৃণমূল মুখপাত্র বলেছেন, ভোটের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে নিজের সাংবিধানিক পদে মর্যাদার অবমাননা করেছিলেন রাজ্যপাল। ভোটের ফলাফলে হতাশাগ্রস্ত হয়েই রাজ্যপাল এ সব মন্তব্য করছেন বলে দাবি করেছেন কুণাল। রাজ্যপাল ধনকড়কে বিজেপির দালাল বলেও অভিযোগ করেছেন তিনি। কুণালের অভিযোগ, রাজ্যপাল তাঁর পদের মর্যাদা ভুলে উস্কানি দিয়ে চলেছেন।

উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন কিছুই নয়। কিন্তু সদ্যসমাপ্ত ভোটের পর সেই সংঘাত আরও তুঙ্গে উঠেছে। ভোটের পরই বিজেপি তাদের কর্মী-সমর্থকদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ নিয়ে সরব হয়। রাজ্যপালও বিষয়টি নিয়ে মুখর হন। বেশ কয়েকবারই তিনি এই বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছেন। ভোটের পরই ভোট-পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। এরপর একাধিক ট্যুইট করে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। এমনকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তিনি কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সফরে গিয়েছিলেন।

উল্লেখ্য, কেশপুরে বিরোধীদের সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছেন আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। 
‘খেতে দেওয়া যাবে না চা। দোকানে গেলে বিক্রি করা যাবে না জিনিস!’বিরোধীদের সামাজিক বয়কট করার ডাক দেওয়া এই লিফলেট ঘিরে এখন জোর বিতর্ক।পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আঁচ পৌঁছেছে দেশের রাজধানীতেও।
ট্যুইট করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশও।
তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের গ্রাম পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদায়, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নাম করে সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলি করা হয়। যাঁদের বয়কট করার ডাক দেওয়া হয়েছে তাঁদের সিংহভাগই বিজেপির সদস্য। রয়েছেন সিপিএম কর্মীরাও। 
মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে দেওয়া এই লিফলেট ঘিরে সরগরম রাজনীতি।ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি।
এবার এই ইস্যুকে সামনে এনে ট্যুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি লিখেছেন,স্তম্ভিত করার মতো খবর। বাংলায় যাতে সবাই সুরক্ষিত থাকেন, দেখুন মুখ্যমন্ত্রী। যাতে কেউ একঘরে না হয়ে যান, দেখুন মুখ্যমন্ত্রী। না হলে এটা সত্যির লজ্জার।
এ প্রসঙ্গে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ দেব জানিয়েছেন, কেশপুরের দলীয় নেতারা তাঁকে নিশ্চিত করেছেন, কোনও বয়কটের নির্দেশ তাঁরা দেননি। দেব আরও জানিয়েছেন, বিষয়টি যে দলেরই হোক না কেন, তিনি কোনওভাবেই সমর্থন করেন না। তৃণমূল সাংসদের আর্জি, দয়া করে দলকে কালিমালিপ্ত করবেন না। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটাকে আরও কঠিন করে তুলবেন না। ঐক্য, শান্তি এবং ভালবাসা বজায় থাকুক।

আর কেশপুরে এই বয়কট বিতর্কের মধ্যেই, পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ উল্লেখ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,বাংলার চল্লিশ লক্ষ শ্রমিক বাংলার বাইরে গাজিয়াবাদ নয়ডায় কাজ করে, সেখান আমরা ইচ্ছা করলে তাদের কাজ বন্ধ করে দিতে পারি। কিন্তু বিজেপি এই রাজনীতি করে না। 
পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, এগুলো থেকে বোঝা যায় ওদের ভাবনাচিন্তা।
লিফলেট বিতর্কে শনিবার কেশপুর থানায় অভিযোগ করেছে তৃণমূল। দলের তরফে দাবি করা হয়েছে, চক্রান্ত করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।সামাজিক বয়কটের বিষয়টি সামনে আসতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget